ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। রবিবার সকালে তেলেঙ্গানার ইয়াদাদ্রি ভুবনগিরি জেলার আলের স্টেশনের কাছে ট্রেন পৌঁছতেই হঠাৎ আগুন নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রেল ও দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। সূত্রের খবর, আলের রেল স্টেশনে ট্রেন ঢোকার সময়ে যাত্রীরা কামরার ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন। তারপরেই হঠাৎ এস-৫ কোচে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। নিমেষের মধ্যেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে রেলের আধিকারিকরা ট্রেন থামিয়ে যাত্রীদের কামরা থেকে নামিয়ে আনেন।
চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা
Sponsored

চারমিনার এক্সপ্রেসে এদিন ঠিক কী কারণে আগুন লাগল, সেটা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনার তদন্ত শুরু করেছে দমকল কর্মীরা। এই অগ্নিকাণ্ডের ফলে ট্রেনে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই ট্রেনে আগুন লেগে থাকতে পারে। যদিও রেলের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় রেলমন্ত্রক। যাত্রীদের তৎপরতায় এই যাত্রায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from দেশ
View All →
জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে
Jul 5

স্বামী খুনের পর দেহ লুকোতে মেঝেতে টাইলস বসালেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ
Jul 4

দানসামগ্রী নিয়ে ফের অনিয়মের অভিযোগ, এবার কেন্দ্রবিন্দুতে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র
Jul 4






