বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে টি২০ বিশ্বকাপের (T20 World Cup )দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। তার আগে বিতর্কে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম (Arun Jaitley Stadium)। বিক্রিত নরম পানীয় ফের বিক্রি করার অভিযোগ উঠেছে ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, দিল্লি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium)অবিক্রিত পানীয় ফের গ্লাসে ঢেলে বিক্রি করা হচ্ছে। বিষয়টি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। ভিডিও-তে দেখা গিয়েছে, একটি ট্রে-তে রাখা বেশ কিছু কাগজের গ্লাস। এক কর্মী একটি একটি করে গ্লাসের ঢাকনা খুলে অন্য একটি বোতলে সেই পানীয় ঢেলে রেখে দিচ্ছেন। অনেকেরই অভিযোগ এই পানীয় বিক্রিত বোতলের অবশিষ্ট অংশ। এমনকি গ্লাসের পড়ে থাকা অবশিষ্ট পানীয়ই এইভাবে বোতলে ভর্তি করে তা ফের বিক্রি করা হচ্ছে।   নেদারল্যান্ডস বনাম নামিবিয়া ম্যাচের পর এই দৃশ্য দেখা গিয়েছে। সমাজমাধ্যমে পোস্ট হতেই ছড়িয়ে পড়েছে। এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই বিড়ম্বনার মুখে পড়েছে দিল্লি ক্রিকেট সংস্থা কারণ স্টেডিয়ামটি ডিডিসিএ-র অধীন, যে খাদ্য সংস্থাকে এই বরাত দেওয়া হয় তাও দেখভাল করে ডিডিসিএ। নদিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট সংস্থা এই ঘটনা নিয়ে কোনও সরকারিভাবে বিবৃতি দেয়নি। - - - - - -