দিল্লি মেট্রো স্টেশনে প্রকাশ্যে প্রস্রাব করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়াল দেশ জুড়ে। ঘটনাটি ঘিরে ফের তীব্র বিতর্ক শুরু হয়েছে নেটদুনিয়ায়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে রেলিংয়ের ধারে দাঁড়িয়ে প্রস্রাব করছেন। ভিডিও করতে দেখে থেমে যান ওই ব্যক্তি এবং সেখান থেকে পালিয়ে যান। (যদিও ভিডিওর সত্যতা যাচাই করে নি বিশ্ববাংলা সংবাদ)।
অসভ্যতার নজির! দিল্লি মেট্রোতে প্রকাশ্যে প্রস্রাব করার অভিযোগ
Sponsored

ভিডিওটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন নিত্যযাত্রীরা এবং সাধারণ মানুষ। প্রতিদিন বহু মানুষ যে মেট্রোর উপর নির্ভর করেন, সেখানে এই ধরণের নিম্নরুচির ঘটনা উদ্বেগজনক বলে মনে করছেন সকলে। প্রশ্ন উঠছে আজকাল মানুষের সভ্যতা ও ভদ্রতা জ্ঞান নিয়েও।
Sponsored

দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) বর্তমানে প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ নেটওয়ার্ক পরিচালনা করে। প্রতিদিন বিশাল অঙ্কের যাত্রী এই পরিষেবার উপর নির্ভরশীল। এর মাঝেই এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে, দ্রুত ওই ব্যক্তিকে শনাক্ত করে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। নিরাপত্তা ও শালীনতাকেই প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে এই ব্যক্তির অভব্য আচরণ।
Sponsored

নেট দুনিয়ায় কটাক্ষের বন্যা বইছে। অনেকেই লিখছেন দিল্লি ও উত্তর ভারতের পুরুষদের মধ্যে এত নোংরা অভ্যাস কেন? এটা কি পারিবারিক শিক্ষা থেকেই আসে? জনসমক্ষে কীভাবে আচরণ করতে হয়, সেই শিক্ষা কোথায়? স্কুলের পাঠ্যক্রমে নাগরিক আচরণের শিক্ষা থাকার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠছে।
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
_
_
_
More from দেশ
View All →
জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে
Jul 5

স্বামী খুনের পর দেহ লুকোতে মেঝেতে টাইলস বসালেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ
Jul 4

দানসামগ্রী নিয়ে ফের অনিয়মের অভিযোগ, এবার কেন্দ্রবিন্দুতে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র
Jul 4






