দেশের সংসদীয় ইতিহাসে এই প্রথম কোনো মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে 'ইমপিচমেন্ট' বা অভিশংসন প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার বাজেট অধিবেশনের প্রথম পর্বেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এই প্রস্তাবের নোটিশ জমা দিতে চলেছে তৃণমূল কংগ্রেস ও সহযোগী বিরোধী দলগুলি। সূত্রের খবর, এই ইমপিচমেন্ট প্রস্তাবে ইতিমধ্যেই বিরোধীদের পক্ষ থেকে ১৯৩ জন সাংসদ স্বাক্ষর করেছেন। এর মধ্যে লোকসভার ১৩০ জন এবং রাজ্যসভার ৬৩ জন সদস্য রয়েছেন। শুক্রবার সংসদের যেকোনো একটি কক্ষে এই নোটিশ আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে বলে জানা গেছে।
ইতিহাসে প্রথমবার: মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট নোটিশ দিচ্ছে তৃণমূল
Sponsored

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তৃণমূল সহ বিরোধীদের তোলা অভিযোগগুলি মধ্যে বাংলায় এসআইআর পক্রিয়ায় মাধ্যমে জালিয়াতি, ন্যায্য ভোটারদের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া এবং অগনতান্ত্রিক স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে প্রথম কমিশনের বিরুদ্ধে গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিতে কমিশন - বিজেপির য়ৌথ ষড়যন্ত্রর একাধিকবার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। ভারতের সংবিধানে সুপ্রিম কোর্টের বিচারপতি বা মুখ্য নির্বাচন কমিশনারের মতো উচ্চপদস্থ কর্মকর্তাদের অপসারণের প্রক্রিয়া অত্যন্ত জটিল। এর আগে দেশের কোনো মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের নোটিশ জমা দেওয়ার ঘটনা ঘটেনি।
Sponsored

Sponsored

_
Sponsored

_
Sponsored

_
Sponsored

_
_
_
_
_
More from দেশ
View All →
জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে
Jul 5

স্বামী খুনের পর দেহ লুকোতে মেঝেতে টাইলস বসালেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ
Jul 4

দানসামগ্রী নিয়ে ফের অনিয়মের অভিযোগ, এবার কেন্দ্রবিন্দুতে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র
Jul 4






