ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। যেকোনও ঘাতক অস্ত্র সঠিক জায়গায় নিশানা করতে পারে এই ক্ষেপণাস্ত্র। গত ৮ মে (শুক্রবার) ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করে দেখা হয়। অগ্নি-৫ ভারতীয় সেনার (Indian Army) শক্তি বৃদ্ধি করল বলে মনে করা হচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রকের (Indian Defence Ministry) তরফে জানানো হয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার জন্য ওড়িশা থেকে ভারত মহাসাগরের বিস্তীর্ণ অংশে নিশানা করা হয়েছিল। সব ক্ষেত্রেই প্রায় একশো শতাংশ সফলতা এসেছে। 'অগ্নি-৫' (Agni -5)-এ রয়েছে একাধিক স্বয়ংক্রিয় ভাবে নিশানাযোগ্য রি-এন্ট্রি ভেহিকল প্রযুক্তি (MIRV)। ফলে শুধু পরমাণু বোমা ছাড়াও অন্যান্য ঘাতক অস্ত্র কয়েকশো কিলোমিটার জুড়ে বিস্তৃত একাধিক লক্ষ্যবস্তুতে একসঙ্গে তা হানা দিতে পারে। যদিও এতে ঠিক কতগুলি ওভারহেড রয়েছে তা এখনও স্পষ্ট নয়।২০২৪ সালের মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'অগ্নি- ৫' ক্ষেপণাস্ত্রকে ‘দিব্যাস্ত্র’ বলে উল্লেখ করেছিলেন। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চিন, রাশিয়ার পর এবার ভারতের কাছেও এসে গেল এই অত্যাধুনিক অস্ত্র।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from দেশ
View All →
জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে
Jul 5

স্বামী খুনের পর দেহ লুকোতে মেঝেতে টাইলস বসালেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ
Jul 4

দানসামগ্রী নিয়ে ফের অনিয়মের অভিযোগ, এবার কেন্দ্রবিন্দুতে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র
Jul 4






