দেড় কোটি টাকা ডিমান্ড ড্রাফটে জমা দেওয়ার পর দিল্লি হাইকোর্ট অভিনেতা রাজপাল যাদবের(Rajpal Yadav) অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করল।সোমবারের শুনানিতে অভিনেতা রাজপাল যাদবের(Rajpal Yadav) জামিনের আবেদনে বিশেষ শর্ত আরোপ করে দিল্লি হাইকোর্ট।
Sponsored

সোমবারের শুনানিতে এদিন বিকেল তিনটের মধ্যে কোর্টে দেড় কোটি টাকা ডিমান্ড ড্রাফটে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। তবেই অন্তর্বর্তী জামিন পাবেন তিনি এমনটাই জানিয়ে দেওয়া হয়েছিল। অবশেষে দেড় কোটি টাকা ডিমান্ড ড্রাফট জমা দেওয়ার পরেই রাজপাল যাদবের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়। উল্লেখ্য, ৯ কোটি টাকার চেক বাউন্স কেসে তিহাড়ে বন্দি ছিলেন রাজপাল যাদব।
Sponsored

প্রসঙ্গত, এতকিছুর মাঝেই তাঁর স্ত্রী রাধা যাদব স্বামীর শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন। রাজপালের জামিনে মুক্তি পেয়ে যাওয়ার গুজব উড়িয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, “তিনি এখনও জেলেই আছেন এবং জামিন না পাওয়া পর্যন্ত সেখানেই থাকবেন। আমি যতদূর বুঝতে পারছি, তিনি ঠিক আছেন।'' পরিবারের পক্ষ থেকে সবরকম চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এরপরেই তিনি জানান, ''ইন্ডাস্ট্রির অনেকেই ওকে সমর্থন করার জন্য এগিয়ে এসেছেন। এই মুহূর্তে আমি কারও নাম জানাবো না। সবাই ওর পাশে দাঁড়িয়েছে। যারা সাহায্যের হাত বাড়িয়েছেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ।” যদিও জামিনের পর স্ত্রীর প্রতিক্রিয়া এখনও পাওয়া যায় নি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from দেশ
View All →
জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে
Jul 5

স্বামী খুনের পর দেহ লুকোতে মেঝেতে টাইলস বসালেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ
Jul 4

দানসামগ্রী নিয়ে ফের অনিয়মের অভিযোগ, এবার কেন্দ্রবিন্দুতে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র
Jul 4






