কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
দেশ

ফিরোজাবাদে ঝড়বৃষ্টিতে ই-রিকশায় নিম গাছ পড়ে মৃত ৫

ফের নজরে যোগীরাজ্য! এবার উত্তরপ্রদেশের(UP) ফিরোজাবাদে( Firozabad) ই-রিকশার উপরে নিম গাছ ভেঙে পড়ে পাঁচ আরোহীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য।

ফিরোজাবাদে ঝড়বৃষ্টিতে ই-রিকশায় নিম গাছ পড়ে মৃত ৫

ফের নজরে যোগীরাজ্য! এবার উত্তরপ্রদেশের(UP) ফিরোজাবাদে( Firozabad) ই-রিকশার উপরে নিম গাছ ভেঙে পড়ে পাঁচ আরোহীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। এদিনের ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন যাত্রী। সোমবার রাতে যশরানা তহশিলের পৃথ্বীপুর ছিদ্রাই গ্রামের কাছে আটজন যাত্রী ই-রিকশায় ইটার আওয়াগড় থেকে ফারিহায় যাচ্ছিলেন। প্রবল ঝড়বৃষ্টি হচ্ছিল। হঠাৎ করেই রাস্তার ধারের নিম গাছ ই-রিকশায় উপর ভেঙে পড়ে এবং তার ফলে আরোহী-সহ গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। 

Sponsored

Sranchi In Article

 

Sponsored

Merlin In Article

ফিরোজাবাদের( Firozabad) জেলাশাসক সন্তোষকুমার শর্মা এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছয়। আর্থমুভার দিয়ে গাছ সরিয়ে যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা পাঁচজনকে মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, ই-রিকশাটি ইটা জেলার আওয়াগড় থেকে ফারিহার দিকে যাচ্ছিল; এমন সময় হঠাৎ ঝড়ে গাছটি উপড়ে গাড়িটির ওপর পড়ে। নিমেষেই ই-রিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর ভেতরে থাকা আটজন যাত্রী আটকা পড়েন।

Sponsored

Camelia In Article

 

Sponsored

Techno India In Article

দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয় গ্রামবাসীরা উদ্ধারকাজ শুরু করেন এবং একটি জেসিবি মেশিন ব্যবহার করে গাছটি সরিয়ে হতাহতদের বের করে আনা হয়। আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে সরকারি ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়, তবে হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁদের মধ্যে পাঁচজন মারা যান বলে খবর। এখানেই প্রশ্ন উঠছে বর্ষার সময়ে কেন সরকারের তরফে সঠিক দিশায় রক্ষণাবেক্ষণ হচ্ছে না যেখানে এভাবে সাধারণ মানুষের প্রাণ সংশয় হচ্ছে।

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from দেশ

View All →