লোকসভার আসন ছাড়তে বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এই গুজবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান (Yusuf Pathan)। এই বিতর্কিত খবর নিয়ে আগেই অবস্থান স্পষ্ট করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার মুখ খুললেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। একটি ভিডিও বার্তায় সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে পাঠান স্পষ্ট জানান, "বহরমপুর থেকে সাংসদ পদ ইস্তফা দিতে হবে, এমন কোনও কথা মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেননি।" রাজ্যে তৃণমূলকে ভিতর থেকে ভাঙার ঘৃণ্য রাজনৈতিক খেলা খেলছে বিজেপি। বিধানসভার মতোই চেষ্টা করছে কীভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদেরও ভাঙানো যায়। গদি মিডিয়া ব্যবহার করে মমতার সঙ্গে বাকিদের সম্পর্ককে বিষিয়ে দেওয়া হচ্ছে। তবে সৌরভের মতোই এদিন ইউসুফও পদ ছাড়ার কথা নস্যাৎ করলেন। আরও পড়ুন: দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা
Sponsored

সম্প্রতি একটি প্রথম শ্রেণির দৈনিকে প্রকাশিত হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর সাংসদ আসন থেকে সাংসদ নির্বাচিত হতে চান। তার জন্য সাংসদ ইউসুফ পাঠানকে তাঁর আসনটি ছাড়তে হবে। আর তাতে মধ্যস্থতা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এই নিয়ে শনিবারেই সৌরভ খোলা চিঠি লিখে জানিয়েছিলেন, এমন কোনও ঘটনার মধ্যস্থতা করছেন না তিনি। এবার রবিবার সেই নিয়ে সম্পূর্ণ ঘটনা ভিত্তিহীন বলে দাবি করলেন বহরমপুরের তৃণমূল সাংসদ। একটি ভিডিওবার্তায় ইউসুফ পাঠান জানান, "বহরমপুর থেকে সাংসদ পদ ইস্তফা দিতে হবে, এমন কোনও কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। দলের কাউকে দিয়ে বলাননি। এটা পুরোপুরি ভিত্তিহীন। অথচ এ নিয়ে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে তর্ক-বিতর্ক হচ্ছে।"
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







