ঝাড়খণ্ডে হিংসার শিকার বাংলার পরিযায়ী শ্রমিক। মুর্শিদাবাদের সুজাপুরের বাসিন্দা আলাউদ্দিন শেখকে বাংলা বিদ্বেষীদের হাতে খুন হতে হয় (Migrant Worker Death)। যার জেরে গত দুদিন ধরেই উত্তপ্ত বেলডাঙা। রবিবার মৃত আলাউদ্দিনের বাড়িতে গেলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। মৃতের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
রবিবার বেলডাঙায় ইউসুফ: দেখা করলেন মৃত আলাউদ্দিনের পরিবারের সঙ্গে
Sponsored

রবিবার বেলডাঙার সুজাপুরের তাতলাপাড়ায় গিয়ে ঝাড়খণ্ডে মৃত আলাউদ্দিনের বাড়িতে গিয়ে দুঃখ প্রকাশ করে জানান, " যা হয়েছে তা খুবই দুঃখজনক। এটা হওয়া একেবারেই উচিত ছিল না। আমি নিজে বারবার এই বিষয়ে কেন্দ্রকে চিঠি লিখেছি। সবাই দেশের নাগরিক। রুটিরুজির জন্য হয়তো তাঁদের রাজ্যের বাইরে যেতে হয়। কিন্তু তাঁদের উপর এই ধরনের অত্যাচার চলতে পারে না। এই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর পর এখানে ভুল বোঝানো, উসকানি চলেছে সমানে। যার ফলে পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছিলো। তবে এখন অনেকটা শান্ত হয়েছে। আমি বরাবর এখানের মানুষজনের সঙ্গে যোগাযোগ রাখি। আমরা সবসময় তৃণমূল স্তরে কাজ করি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিবারের দেখভাল করার প্রতিশ্রুতি দিয়েছেন। পরিবারের একজনকে সরকারি চাকরি, বাচ্চাদের শিক্ষা এবং অন্যান্য যা সাহায্য লাগে, আমরা সবই করব।" আরও পড়ুন: SIR-এর কাজের চাপে ব্রেনস্ট্রোকে আশঙ্কাজনক BLO! দাবি পরিবারের
Sponsored

তবে এই উত্তপ্ত পরিস্থিতির সময় দেখা না পাওয়ায় বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয় সাংসদকে। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউসুফ জানান, আমি এখানেই ছিলাম। আমাদের সঙ্গে জনপ্রতিনিধি, বিধায়করা মাঠে নেমে সর্বদাই কাজ করছেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







