ডবল ইঞ্জিনের রাজ্য অসমে (Assam) নারী নিরাপত্তা তলানিতে। বিজেপি (BJP) শাসিত অসমের (Assam) শিলচরে (Shilchar) সাতজন যুবক মিলে এক তরুণীকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ। তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev) এই ঘটনার দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিষয়টি যাতে ধামাচাপা পড়ে না যায় সেই জন্য কাছাড় জেলার পুলিশ সুপারের সঙ্গে সরাসরি দেখা করে কথা বলেন তিনি।
Sponsored

ঘটনাটি ঘটে ১৯ ফেব্রুয়ারি। অভিযোগকারিণী তরুণী তাঁর প্রেমিকের সঙ্গে শিলচর শহরের বাইপাস রোড এলাকায় ঘুরতে গেলে একটি গাড়ি তাঁদের পথ আটকায়। গাড়িতে থাকা ৭ জন যুবক তাঁদের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় বচসা শুরু হয়। অভিযোগ, এরপর জোর করে তাঁর প্রেমিককে আটকে রেখে তাঁর সামনেই তরুণীকে পর পর ধর্ষণ করে ওই ৭ জন। তারপর তরুণীর অ্যাকাউন্ট থেকে জোর করে টাকা ট্রান্সফার করানো হয় বলেও অভিযোগ।
আরও খবর: উদাহরণ কেরালম, ফের দিল্লিকে ‘ইন্দ্রপ্রস্থ’ করার দাবি জানিয়ে চিঠি বিজেপি সাংসদের
Sponsored

থানায় লিখিত অভিযোগ জমা পড়লেও শুরুতে পুলিশি তৎপরতা চোখে পড়েনি বলে অভিযোগ। পরে নির্যাতিতা দু’জন অভিযুক্তকে শনাক্ত করতে পারায় রবিবার পুলিশ তাঁদের গ্রেফতার করে। ধৃতদের নাম নীলোৎপল দাস ও সুবল দাস—দু’জনেই শিলচর শহরের আশ্রম রোড এলাকার বাসিন্দা। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
--
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







