নির্বাচনী প্রচারে নিজেদের মহিলা-দরদী হিসাবে তুলে ধরলেও সংসদে যেভাবে মহিলা সংরক্ষণ বিল আনছে কেন্দ্রের মোদি সরকার, তা আদতে মহিলা-বিরোধী। বাস্তবে জনসমর্থন হারিয়ে সংসদে যে নতুন রাজনৈতিক খেলা শুরু করেছে বিজেপি, তার মুখোশ খুলে গিয়েছে মহিলা সংরক্ষণ বিলেই (Women Reservation bill)। বিজেপির সেই স্বরূপ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্পষ্ট জানালেন ডিলিমিটেশন বিলের (Delimitation bill) বিরোধিতা করবে তৃণমূল কংগ্রেস। আলাদা করতে হবে মহিলা সংরক্ষণ বিলের থেকে ডিলিমিটেশন বিলকে।
মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে ডিলিমিটেশন মা-বোনেদের অসম্মান: বিরোধিতা স্পষ্ট করলেন মমতা
Sponsored

যেভাবে সংসদে মহিলা সংরক্ষণ বিল আনছে বিজেপি তাতে মহিলাদের অসম্মান করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, মহিলা বিল (Women Reservation bill) হচ্ছে আলাদা বিল। এটা আগেই পাশ হয়ে গিয়েছে। এবং এই বিলের সঙ্গে ডিলিমিটেশন (Delimitation) নিয়ে আসা এটা মা-বোনেদের অসম্মান। আমি মনে করি মহিলা বিল আলাদা আনা উচিত, ডিলিমিটেশন আলাদা। কারণ মহিলা বিলের সঙ্গে ডিলিমিটেশনের কোনও সম্পর্ক নেই।
Sponsored

বিজেপি আদতে গদি হারানোর ভয়ে এভাবে মহিলা সংরক্ষণের বিলের আড়ালে ডিলিমিটেশন বিল আনছে, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, ওরা বলছে ৫৪৩ আসনের (Loksabha seat) জায়গায় ৮৫০ করবে। মানে নিজেদের ইচ্ছা মতো। মানে টুকরো টুকরো গ্যাং বলছে না। দেশটাকে টুকরো টুকরো করবে। করে ওদের ক্ষমতায় আসতে হবে। তার মানে ওরা যে হেরে গিয়েছে। এবং মানুষ যে ওদের বিরুদ্ধে এটা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে।
Sponsored

Sponsored

বৃহস্পতিবার সংসদে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার মহিলা সংরক্ষণ বিল পেশের সময় নিয়ে প্রশ্ন তোলেন। বাংলার নির্বাচনের সময়ে যেভাবে ডিলিমিটেশন বিল পাশের চেষ্টা চালাচ্ছে বিজেপি, তার স্পষ্ট বিরোধিতার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, আমরা তো ডিলিমিটেশনের বিরোধিতা করব। মানুষের সঙ্গে আলোচনা করে এত বড় একটা সিদ্ধান্ত নেবে। আর যখন আমাদের ভোট (West Bengal assembly election) চলছে সেই অবস্থায়। যাতে সাংসদরা (TMC MP) যখন ভোটে ব্যস্ত। যে সময়ে মানুষের গণতন্ত্র বাঁচানোর সমস্যা। আগে ডিলিমিটেশন তারপর মহিলা। আমি মনে করি আগে মহিলা। ডিলিমিটেশন হবে না।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







