আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের প্ল্যান বি নেই, ফলে ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে প্রশ্ন বিদ্ধ শাহরুখ খানের দল।
Sponsored

Sponsored

ক্যামেরন গ্রিনকে (Cameron Green) নিয়ে কেকেআর শিবিরে আশা আশঙ্কা অব্যাহত। অনুশীলনে বোলিং করলেও ম্যাচে কবে বল করবেন তা এখনও অনিশ্চিত। আসি আসি করেও আসছেন না পাথিরানা। বলে পেস বোলিংয়ে ভরসা ব্লেসিং, বৈভবরাই। গ্রিনকে নিয়ে পাঞ্জাব ম্যাচের আগে দলের বোলিং কোচ টিম সাউদি (Tim Southee) বলেন, "গ্রিন নেটে বোলিং ভালো করেছে। আমরা যোগাযোগ রাখছি অস্ট্রেলিয়া ক্রিকেটের সঙ্গে তারা অনুমতি দিলেই হবে। আমরা চাই সে বোলিং করুক। আমরা মনে হয় না। আমাদের খুব বেশিদিন অপেক্ষা করতে হবে গ্রিনের বোলিংয়ের জন্য। "
Sponsored

Sponsored

প্রথম দু ম্যাচ হারলেও দলের সাজঘরে যে কোনও চাপ নেই সেটা বুঝিয়ে দিলেন সাউদি। তাঁর কথায়,"প্রথম দু ম্যাচ তবে আমাদের শুরুটা ভালো হয়নি। আমাদের সামনে অনেক ম্যাচ আছে দল ঘুড়ে দাঁড়াতে পারবে।এটা একটা লম্বা টুর্নামেন্ট। আমাদের দলে অভিজ্ঞতার কিছুটা অভাব আছে। সেটা পূরণ করার চেষ্টা করছি।প্রথম দু ম্যাচ তবে আমাদের শুরুটা ভালো হয়নি। আমাদের সামনে অনেক ম্যাচ আছে দল ঘুড়ে দাঁড়াতে পারবে। "
Sponsored

গ্রিন বোলিং করলেই সব সমস্যার সমাধান হবে না। ডেথ ওভারের বোলিং নিয়ে সমস্যা থেকেই যাবে। তাহলে কি দলে বদল আসবে? গ্রিন যদি শেষ পর্যন্ত পাঞ্জাবের বিরুদ্ধে বোলিং না করেন, তাহলে কি রাচিন রবীন্দ্র বা রভম্যান পাওয়েলকে খেলানো যায়?
Sponsored

রাচিন রবীন্দ্র বা রভমান পাওয়েলকে খেলানো উচিত কেকেআরের। তাতে বোলিংয়ে একটি অতিরিক্ত বিকল্প থাকবে। তা নিয়ে সাউদির মন্তব্য, “যে দলের পক্ষে ম্যাচ জেতানোর সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে সেই দলই নামাই। দলের প্রত্যেকের মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে। তাই নিখুঁত প্রথম একাদশ বেছে নেওয়া কঠিন। কালকেও আমরা সেরা দলই নামাব।”
স্পিনারদের অফ ফর্ম বাড়তি চিন্তার কারণ কেকেআরের কাছে। যদিও সাউদি বলেন, আমাদের দলে দু জন বিশ্বমানের স্পিনার আছে দুটো ম্যাচ দিয়ে তাদের বিচার করা ঠিক হবে না। আইপিএলে বহুদিন ধরে তাঁরা ভালো বল করেছে। আমি নিশ্চিত পরের ম্যাচগুলোতে তাঁরা ঠিকই পারফর্ম করবেন।”
(ছবি সৌ- কেকেআর নাইট ক্লাব)
-
-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







