স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। কিন্তু বিজেপির সরকার (BJP Government) আসতেই আপস পুষ্টিতে। এই গুরুত্বপুর্ন দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে (ISKCON)। এখানেই প্রশ্ন উঠছে কোনো বেসরকারি ধর্মীয় সংস্থাকে দেওয়া হবে? পূর্বতন সরকার সমস্ত রকম পরিকাঠামো তৈরি করে দেওয়া সত্ত্বেও কেন শিশুদের খাবারের থালা তুলে দেওয়া হচ্ছে একটি নির্দিষ্ট ধর্মীয় ভাবাবেগের বেসরকারি সংগঠনের হাতে?তবে বুঝতে অসুবিধে নেই এর নেপথ্যে রয়েছে শিক্ষার গৈরিকীকরণ এবং কর্পোরেটদের (Corporate) সুবিধা পাইয়ে দেওয়ার এক গভীর চক্রান্ত। স্কুল স্তরে মিড ডে মিলের (Mid-day Meal) দায়িত্ব একটি নির্দিষ্ট ধর্মীয় সংস্থাকে দেওয়ার অর্থ পেছনের দরজা দিয়ে শিশুদের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করা।
মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?
Sponsored

Sponsored

এদিন রাজ্যের স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন (State School Education Minister Deepak Barman) জানান, শুধুমাত্র ডিমেই পুষ্টি রয়েছে, এমন ধারণা ঠিক নয় । এই কথা যে কতটা অবৈজ্ঞানিক তা একযোগে স্বীকার করবেন পুষ্টিবিদরাও (Nutritionist)। আসলে এটা ধর্মীয় নিয়মের দোহাই দিয়ে ডিম বা পুষ্টিকর আমিষ খাবার বন্ধের প্রথম পদক্ষেপ। বাড়ন্ত বয়সের শিশুদের প্রয়োজনীয় প্রোটিন থেকে বঞ্চিত করার ছক। সর্বোপরি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (Educational Institutions) নির্দিষ্ট কোন ধর্মীয় মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা। শিক্ষা এবং শিশুর পুষ্টি কোনো রাজনীতির আখড়া হতে পারে না। কিন্তু বিজেপি সেই পথেই হাঁটছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







