কলকাতা ৩৪°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামখেলা

সুপার ৮ নিয়ে ভাবনা নয়, জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

সুপার ৮ নিয়ে ভাবনা নয়, জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

নক আউট পর্ব আগেই নিশ্চিত হয়েছে, টি২০ বিশ্বকাপের(T20 World Cup) গ্রুপের শীর্ষস্থান বজায় রাখার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার ইতালির(Italy )বিরুদ্ধে নামছে ওয়েস্ট ইন্ডিজ(West Indies)। অন্যদিকে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা ইতালির বিদায় নিশ্চিত হয়েছে ইতালির। ফলে তাদের কাছে এই ম্যাচ সম্মানরক্ষার এবং অভিজ্ঞতা অর্জনের।

Sponsored

Sranchi In Article

দুয়ারে কড়া নাড়ছে টি২০ বিশ্বকাপের(T20 World Cup ) সুপার ৮ পর্ব। কমবেশি সব দলই সুপার ৮-কে মাথায় রেখেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে দল নামাচ্ছে, কিন্ত সেই পথে হাঁটতে নারাজ ক্যারিবিয়ানরা। বুধবার দুপুরে ঘণ্টাখানেক অনুশীলন করে শাই হোপরা।

Sponsored

Merlin In Article

বিশ্বকাপের প্রথম ম্যাচে এই ইডেনেই স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পরের দুটি ম্যাচে ইংল্যান্ড, নেপালকে হারিয়ে সুপার আটের টিকিট নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা। এবার তাদের সামনে ইতালি। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে ক্যারিবিয়ান শিবিরে যে সুপার আটের ভাবনা প্রবেশ করেনি তা স্পষ্ট করে দিলেন দলের ব্যাটিং কোচ ফ্লয়েড রিফার।

Sponsored

Camelia In Article

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে বলেন, "বিশ্বকাপে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ আমরা সেই ভাবে ফোকাস করছি। প্রতিটি ম্যাচ ধরে ভাবছি।যখন সুপার ৮ হবে তখন সেটা নিয়ে ভাবব। এই মাঠেই তাদের খেলতে হবে ভারতের বিরুদ্ধে। এই প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ভারতের ম্যাচ যখন আসবে তখন ভাবব। আমাদের কালকের ম্যাচ ইতালি সেটা নিয়ে ভাবছি। আমরা প্রতিটি ম্যাচ টা গুরুত্ব দিয়ে দেখছি। কাউকে বিশ্রাম দেওয়া হবে কিনা তা চূড়ান্ত নয়। আমাদের প্রতিটি প্লেয়ার ফিট আছে। একজনের একটু সমস্যা আছে। সবাই খেলার জন্য তৈরি।"

Sponsored

Techno India In Article

টুর্নামেন্টের শুরুতেই ক্যারিবিয়ানদের ফেভারিটের তালিকায় অনেকেই রাখেননি। কিন্তু প্রথম তিন ম্যাচ শেষে অনেকেই ২০১৬ সালের স্মৃতি দেখছেন শাই হোপদের নিয়ে। এই প্রসঙ্গে হাসি মুখে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং কোচ বলেন, "আমরা খুব উপভোগ করে খেলছি। আমাদের দলের সবাই উপভোগ করছে বিশ্বকাপ।অতীত দিনের সঙ্গে বর্তমানের তুলনা করা ঠিক নয়। নতুনরা অতীত থেকে অনুপ্রেরণা পায়। আমাদের লক্ষ্য বিশ্বকাপ জেতা।হেডমায়ার ২০১৬ সালে তরুণ ব্যাটার ছিল, এখন সে অনেক পরিণত, সে আমাদের দলের গুরুত্বপূর্ণ ব্যাটার। আমাদের দলে অনেক ভালো প্লেয়ার আছে আমরা দলগত ভাবে ভালো খেলার চেষ্টা করি। আমরা সবাইকে সমান ভাবে সুযোগ দিই। "

Sponsored

Shyam Sundar In Article

ইডেনের পরিবেশকে দ্বরাজ সার্টিফিকেট নিয়ে ফ্লয়েড বলে গেলেন, "এখানকার পরিবেশ দারুন, এখানে আমাদের অনেক ইতিহাস আছে। এখানে দারুন সমর্থন পাই।"

Sponsored

Probe In Article

অন্যদিকে, ইতালি শিবিরও বুধবার সকালে ঘণ্টাখানেক অনুশীলন করে। তাদের কাছে এই ম্যাচে মোটিভেশন কম। তবে তারা উপভোগ করছে ম্যাচটা। তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ইতালি।

ইতালি বনাম ওয়েস্ট ইন্ডিজ (ইডেন)
বৃহস্পতিবার- ১১টা

 

 

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →