বাংলায় সরকার গড়েছে পদ্ম দল, রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পদে বসেই রাজ্যের সীমান্ত সুরক্ষা নিয়ে বড় পদক্ষেপের কথা জানিয়েছেন তিনি। এবার কি অনুপ্রবেশ আটকাতে অসম মডেলের (Assam Model)পথে হাঁটবে বাংলা, মঙ্গলবার হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে গুয়াহাটি বিমানবন্দরে তেমনই ইঙ্গিত দিলেন শুভেন্দু।
অসম মডেলেই বাংলায় অনুপ্রবেশ আটকানোর পরিকল্পনা, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
Sponsored

সোমবার নবান্ন সভাঘরে বৈঠকের পরেই রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী জানান, সীমান্তের সুরক্ষার্থে তৎপর পশ্চিমবঙ্গ সরকার। অনুপ্রবেশ আটকাতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। ৪৫ দিনের মধ্যে বিএসএফ- এর যতটা জমি প্রয়োজন, ততটাই স্থানান্তর হবে। দ্রুত সেই কাজ শেষ করার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। আগে বহুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের মুখে পূর্বের রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ-বিক্ষোভ, অভিযোগ শোনা গিয়েছে সীমান্তে বিএসএফ-কে জমি দেওয়ার প্রসঙ্গ নিয়ে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অনুপ্রবেশ আটকাতে অসমের মুখ্যমন্ত্রীর পথেই হাঁটতে চলেছেন বিজেপি শাসিত বাংলার মুখ্যমন্ত্রী। এদিন গুয়াহাটি বিমানবন্দরে শুভেন্দু জানান, অনুপ্রবেশ রুখতে অসম - ত্রিপুরাতে যেরকম কাজ হয়েছে তেমনটাই বাংলাতে হওয়া উচিত। দেশের এবং রাজ্যের সুরক্ষার জন্য জন্য বাংলাদেশ সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ আটকাতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার অভিজ্ঞতাই হাতিয়ার। তাই অসমের প্রতিবেশী রাজ্যের নীতিতেই বঙ্গে বন্ধ হবে অনুপ্রবেশ। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর থেকেই সেই লক্ষ্যে কাজ শুরু হয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







