কড়া রোদে বাংলায় প্রথম দফার ভোট সম্পন্ন হলেও দ্বিতীয় দফার আগে প্রকৃতির মেজাজ বদলাতে চলেছে। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) সূত্রে খবর, রাজ্যে বৃষ্টির (Rain) অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। যার ফলে, রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। বৃষ্টির সঙ্গে ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া-সহ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। রাজ্যে আগামী বুধবার দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে। তার আগে ঝড় বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি ফিরবে বলে আশা করা যায়। আরও পড়ুন: দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও
দ্বিতীয় দফা ভোটের আগে খেলা ঘোরাবে আবহাওয়া!
Sponsored

শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রোদের দাপট কমবে না। আজ দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।এপ্রিলের শুরু থেকে উষ্ণতার পারদ ঊর্ধ্বমুখী হলেও মাসের একেবারে শেষে হাওয়া বদল হতে চলে। শনিবারের পর থেকে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া ও বাঁকুড়া, এই জেলাগুলিতে ঝড়-বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। আজ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের কিছু অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তারও বেশি ছুঁতে পারে। বিকেলের দিকে অবশ্য বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া ও বাঁকুড়ায় হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টি চলবে। শনিবার ও রবিবার পার্বত্য জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিও হতে পারে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







