কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা প্রকাশকে নিয়ে। শেষ পর্যন্ত বাংলার ক্ষমতায় এসে একাধিক পরিবর্তনমূলক পদক্ষেপের সঙ্গে এবার ৬৬টি শ্রেণির (category) ওবিসি তালিকা (OBC list) প্রকাশ করল রাজ্য সরকার (West Bengal Government)। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে এই শ্রেণিগুলি ১০ বা ৭ শতাংশের বদলে সকলেই ৭ শতাংশ সংরক্ষণের (reservation) সুবিধা পাবে।
Sponsored


Sponsored

রাজ্য সরকারের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ২২ মে ২০২৪ সালের নির্দেশিকা মেনে এই তালিকা প্রকাশ করা হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ীই তালিকায় জায়গা পেয়েছে বিভিন্ন ধর্মের ৬৬টি শ্রেণি (category)।
Sponsored


Sponsored

Sponsored

পূর্ববর্তী রাজ্য সরকার ওবিসির এই শ্রেণিবিভাগকেই দুভাগে ভাগ করেছিল। ওবিসি-এ শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করেছিল তৃণমূল সরকার। ওবিসি-বি বলে যে অন্য একটি শ্রেণি করা হয়েছিল তাঁদের জন্য ৭ শতাংশ সংরক্ষণই বজায় রাখা হয়েছিল। সেই বিভেদকেই তুলে দেয় কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশ মেনেই এবার ওবিসি-র সব শ্রেণির জন্য ৭ শতাংশের সংক্ষণ ঘোষণা করে রাজ্য সরকারের তরফে প্রকাশিত হল তালিকা।
Sponsored


-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







