বাংলায় নির্বাচন নিয়ে প্রাথমিক প্রস্তুতি সারতে এসে জোর গলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC, Gyanesh Kumar) দাবি করেছেন, ন্যায্য ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে না। সেই দাবি করেই আবার তিনি ঘুরেছেন কালীঘাট, দক্ষিণেশ্বর, বেলুড় মঠ (Belur Math)। অথচ সেই বেলুড় মঠের ৯১ জন সন্ন্যাসীই পূর্ণাঙ্গ ভোটার তালিকায় (final voter list) অ্যাডজুডিকেশন (adjudication) বা বিচারাধীন তালিকাভুক্ত। প্রশ্ন উঠেছে, তবে বেলুর মঠে গিয়ে সন্ন্যাসীদের (Maharaj) প্রশ্নের উত্তর কী দিলেন জ্ঞানেশ কুমার?
Sponsored

মঙ্গলবার সাতসকালে বেলুড় মঠে হাজির হয়েছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পরিদর্শনের পাশাপাশি মঠের সন্ন্যাসীদের সঙ্গে দীর্ঘক্ষণ থাকে কথা বলতেও দেখা যায় তাঁকে। সেখানেই প্রমাণিত জ্ঞানেশ কুমারের মস্তিষ্কপ্রসূত বর্তমান বাংলার ভোটার তালিকা নিবিড় সংশোধনের প্রক্রিয়া কতটা ত্রুটিপূর্ণ। যে সন্ন্যাসীদের (Maharaj) সঙ্গে হাসিমুখে কথা বলেছিলেন জ্ঞানেশ (CEC, Gyanesh Kumar), তাঁদের মধ্যেই ৯১ জন এখনও ভোটার তালিকায় অ্যাডজুডিকেশনের (adjudication) অধীন।
Sponsored

Sponsored

সাধারণত নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি অংশ নেন না রামকৃষ্ণ মঠ ও মিশনের (Ramakrishna Math and Mission) সন্ন্যাসীরা। তাঁরা ভোটদান থেকে বিরত থাকলেও দেশ তাঁদের ভোটাধিকার কেড়ে নিতে পারে না। সন্ন্যাস গ্রহণ করায় তাঁরা নীতি অনুযায়ী ভোটদান প্রক্রিয়া থেকে বিরত থাকেন। কিন্তু সেই কারণে তাঁদের নাম পূর্ণাঙ্গ ভোটার তালিকা থেকে বাদ পড়েনি এত বছরে। এবারে যে কারণে এই অভূতপূর্ব ঘটনা, তা সম্পূর্ণই এআই দিয়ে এসআইআর করে যে প্রক্রিয়ায় গোটা বাংলার ৬০ লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে, সেই ভাবেই অ্যাডজুডিকেশনে ৯১ জন বেলুড় মঠের সন্ন্যাসী (Maharaj)। তাঁরা প্রশ্ন তুলছেন সব নথি এবং প্রয়োজনীয় তথ্য দেওয়ার পরেও কিভাবে এমনটা হতে পারে?
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







