প্রথম দফার ভোটের স্ক্রুটিনি শেষ হতেই ভোটদানের হার আরও কিছুটা বাড়ল। চূড়ান্ত হিসেবে রাজ্যে ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ—স্বাধীনতার পর যা সর্বোচ্চ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। জেলা ভিত্তিক হিসাবে কোচবিহারে সর্বাধিক ৯৬.২ শতাংশ ভোট পড়েছে। দক্ষিণ দিনাজপুরে ৯৫.৪৪ শতাংশ এবং মালদায় ৯৪.৭৯ শতাংশ ভোটদানের হার নজর কেড়েছে। উত্তর দিনাজপুরে ৯৪.১৬ শতাংশ, জলপাইগুড়িতে ৯৪.৭৬ শতাংশ এবং বীরভূমে ৯৪.৫১ শতাংশ ভোট পড়েছে। মুর্শিদাবাদে ৯৩.৬৭ শতাংশ এবং আলিপুরদুয়ারে ৯৩.২ শতাংশ ভোট নথিভুক্ত হয়েছে। আরও পড়ুন: নন্দীগ্রামে প্রার্থী কেন? ISF বিজেপির বি টিম: নিশানা অভিষেকের
স্বাধীনতার পর সর্বোচ্চ ভোটদান এবারে: নির্বাচন কমিশন
Sponsored

দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুরে ৯২.৭৫ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৯২.১৯ শতাংশ এবং ঝাড়গ্রামে ৯২.২৬ শতাংশ ভোট পড়েছে। বাঁকুড়ায় ৯২.৫৫ শতাংশ এবং পুরুলিয়ায় ৯১.৫৯ শতাংশ ভোটদানের হার। পশ্চিম বর্ধমানে তুলনামূলক কম, ৯০.৩২ শতাংশ ভোট পড়েছে। পাহাড়ে দার্জিলিংয়ে ৮৮.৯৮ শতাংশ এবং কালিম্পংয়ে ৮৩.০৪ শতাংশ ভোট হয়েছে। এই দফায় মোট ভোটার ছিলেন ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ৩০৪ জন। তাঁদের মধ্যে ভোট দিয়েছেন ৩ কোটি ৩৬ লক্ষ ২২ হাজার ১৬৮ জন। পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৭০ লক্ষ ৮১ হাজার ৮৪৯, এবং মহিলা ভোটার ১ কোটি ৬৫ লক্ষ ৪০ হাজার ৬৫ জন। সব মিলিয়ে, প্রথম দফার ভোটে বাংলার মানুষ যে রেকর্ড গড়লেন, তা শুধু পরিসংখ্যান নয়—গণতান্ত্রিক অংশগ্রহণের ক্ষেত্রেও এক নতুন দৃষ্টান্ত বলে মনে করছে প্রশাসনিক মহল।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







