কলকাতা ৩৫°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামদেশগুরুত্বপূর্ণ

ভোটে রেকর্ড: পাঁচ রাজ্যের মধ্যে ১৫১ কোটি টাকার মদ বাজেয়াপ্ত বাংলায়!

ভোটে রেকর্ড: পাঁচ রাজ্যের মধ্যে ১৫১ কোটি টাকার মদ বাজেয়াপ্ত বাংলায়!

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন উপনির্বাচনের সময় মদ আটক করার নিরিখে গোটা দেশকে ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, ভোটের সময় এ রাজ্যে ৫৮ লক্ষ ৫৮ হাজার ৬৪৮ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজারমূল্য ১৫১ কোটিরও বেশি। কমিশনের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরির বিধানসভা নির্বাচন ঘিরে নগদ, মদ, মাদক, সোনার গয়না এবং অন্যান্য উপহার মিলিয়ে মোট প্রায় ১,৪৪৫ কোটি টাকার সামগ্রী আটক করা হয়েছে। কমিশনের মতে, ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যেই এই সব সামগ্রী ব্যবহার করা হচ্ছিল।

Sponsored

Sranchi In Article

মোট বাজেয়াপ্ত সামগ্রীর নিরিখে অবশ্য শীর্ষে রয়েছে তামিলনাড়ু। সেখানে প্রায় ৬৬২ কোটি টাকার নগদ ও বিভিন্ন সামগ্রী আটক হয়েছে। পশ্চিমবঙ্গে সেই অঙ্ক প্রায় ৫৭৩ কোটি টাকা। কিন্তু শুধু মদ আটক করার ক্ষেত্রে অন্য সব রাজ্যকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে বাংলা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পাঁচ রাজ্যের নির্বাচনে মোট ৬৯ লক্ষ ৮৮ হাজার ৭৯৩ লিটার মদ আটক হয়েছে, যার মোট মূল্য প্রায় ১৮৩ কোটি টাকা। তার মধ্যে একা পশ্চিমবঙ্গ থেকেই বাজেয়াপ্ত হয়েছে ৫৮ লক্ষ ৫৮ হাজার ৬৪৮ লিটার মদ। অর্থাৎ মোট আটক মদের সিংহভাগই উদ্ধার হয়েছে এ রাজ্যে। নির্বাচনী পর্যবেক্ষকদের একাংশের মতে, ভোটের সময় অবৈধ মদের ব্যবহার দীর্ঘদিন ধরেই কমিশনের কাছে বড় উদ্বেগের বিষয়। বিশেষ করে গ্রামীণ এবং স্পর্শকাতর এলাকাগুলিতে ভোটারদের প্রভাবিত করতে মদ বিলির অভিযোগ প্রায় প্রতি নির্বাচনেই ওঠে। এ বার বাংলায় বিপুল পরিমাণ মদ আটক হওয়ায় সেই অভিযোগ আরও জোরালো হয়েছে। কমিশন সূত্রে খবর, নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং আবগারি দফতরের যৌথ অভিযানে নজরদারি বাড়ানো হয়েছিল। জাতীয় ও রাজ্য সড়ক, সীমান্ত এলাকা এবং বিভিন্ন গুদামে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মদ বাজেয়াপ্ত করা হয়।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

--

Sponsored

Probe In Article

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →