বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে এই দিনটি পালন করত। রাজ্যে পালা বদলের পর ২১ জুলাইকে সামনে রেখেই ময়দানে নামতে চলেছে কংগ্রেসও(West Bengal Pradesh Congress)।
Sponsored

কংগ্রেসের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল ২১ জুলাইয়ে এবার শহিদ মিনারে তারা সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি করবেন। শুক্রবার বিধান ভবনে পোস্টার সামনে আনলেন কংগ্রেস(Congress) নেতৃত্ব। ২১ জুলাই ‘শহীদ মিনার চলো’ (Shahid Minar Cholo) কর্মসূচির ঘোষণার পাশাপাশি ‘মনীশ গুপ্ত ফাইল’ প্রকাশের দাবি জানালেন কংগ্রেস নেতৃবৃন্দ।
Sponsored

২১ জুলাইয়ের কর্মসূচি প্রসঙ্গে প্রদেশ কংগ্রস(West Bengal Pradesh Congress) সভাপতি শুভঙ্কর সরকার(Subhankar Sarkar )বলেন, শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন নয়; একই সঙ্গে এটি সংবিধান রক্ষা, ছাত্র-যুবদের ভবিষ্যৎ সুরক্ষা, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো এবং লাগামছাড়া মূল্যবৃদ্ধি ও বেকারত্বের বিরুদ্ধে কংগ্রেসের ধারাবাহিক সংগ্রামেরও অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে।
Sponsored

Sponsored

২১ জুলাই ১৯৯৩-এ যুব কংগ্রেসের মিছিলে পুলিশের গুলিচালনার প্রসঙ্গ উল্লেখ করে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, সেই সময় পশ্চিমবঙ্গের তৎকালীন স্বরাষ্ট্রসচিব মনীশ গুপ্ত প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ওই দিনের ঘটনাপ্রবাহ, প্রশাসনিক সিদ্ধান্ত এবং গুলিচালনার পেছনের প্রকৃত সত্য জানার অধিকার পশ্চিমবঙ্গের মানুষের রয়েছে। তাই সম্পূর্ণ স্বচ্ছতার স্বার্থে এবং সত্য উদঘাটনের উদ্দেশ্যে ‘মনীশ গুপ্ত ফাইল’ অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করতে হবে।
Sponsored

উল্লেখ্যে, সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক (সংগঠন) কে. সি. বেণুগোপাল আগামী ২৯ ও ৩০ জুন কলকাতা সফরে আসছেন।-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







