প্রথম দফা নির্বাচনের মতই রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশন (Election Commission) নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করছে। এই দফায় মোট ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি থাকছেন ১৪২ জন সাধারণ পর্যবেক্ষক, ৯৫ জন পুলিশ পর্যবেক্ষক এবং ১০০ জন আয়-ব্যয় হিসাব পর্যবেক্ষক।
দ্বিতীয় দফা ভোটদান শান্তিপূর্ণ রাখতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা কমিশনের
Sponsored

দ্বিতীয় দফার ভোটে কলকাতা পুলিশের অধীনে সর্বাধিক ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এছাড়া পুলিশ জেলা ভিত্তিক বাহিনী মোতায়েনও চূড়ান্ত করেছে কমিশন। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক অশান্তি প্রবণ এলাকায় তুলনামূলক বেশি বাহিনী রাখা হয়েছে।বারাসাত পুলিশ জেলায় মোতায়েন করা হচ্ছে ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বনগাঁ পুলিশ জেলায় ৬২ কোম্পানি, বসিরহাটে ১২৩ কোম্পানি। বিধাননগর পুলিশ কমিশনারেটে থাকছে ৫০ কোম্পানি এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ১৬০ কোম্পানি বাহিনীদক্ষিণবঙ্গে সুন্দরবন পুলিশ জেলায় ১১৩ কোম্পানি, বারুইপুরে ১৬১ কোম্পানি এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ১৩৫ কোম্পানি বাহিনী রাখা হয়েছে। হাওড়া গ্রামীণ এলাকায় ১৪৭ কোম্পানি এবং হাওড়া পুলিশ কমিশনারেটে ১১০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। আরও পড়ুন: স্বাধীনতার পর সর্বোচ্চ ভোটদান এবারে: নির্বাচন কমিশন
Sponsored

নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলায় ১৫৮ কোম্পানি এবং রানাঘাটে ১২৭ কোম্পানি বাহিনী রাখা হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেটে ৮৩ কোম্পানি মোতায়েন করা হচ্ছে। হুগলী গ্রামীণ এলাকায় সর্বাধিক ২৩৪ কোম্পানি এবং পূর্ব বর্ধমানে ২৬০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। উল্লেখ্য প্রথম দফার ভোটে ২৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







