কথায় কথায় বাংলার নিন্দা করে বিজেপি। দেশের সামনে রাজ্য প্রশাসনকে নিচু দেখানই গেরুয়া শিবিরের নীতি হয়ে দাঁড়িয়েছে। অথচ বারবার কেন্দ্রীয় সরকার তথা সংস্থাগুলির প্রসংশা পেয়েছে রাজ্য সরকার। নিপা রুখেও কেন্দ্রের ICMR-এর ভূয়সী প্রসংশা পেল বাংলা।
নিপা সংক্রমণ রুখতে ভালো কাজ বাংলার! দরাজ প্রশংসা ICMR-এর ডিজির
Sponsored

নিপা ভাইরাসের (Nipah Virush) আক্রমণ ঠেকাতে খুব ভালো কাজ করেছে রাজ্য সরকার (West Bengal Health Department)। শনিবার কলকাতায় এসে রাজ্যের স্বাস্থ্য দফতরকে দরাজ প্রশংসা করলেন ICMR-এর ডিজি রাজীব বহেল। তিনি জানান, যে তৎপরতা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার নিপা ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে কাজ করেছে তা প্রশংসার যোগ্য। দেশের বাকি রাজ্যগুলোর থেকে তুলনামূলকভাবে বাংলাতে সংক্রমণের হার খুব কম ছিল। আরও পড়ুন: সাইবার জালিয়াতির বিরুদ্ধে বড় পদক্ষেপ: কলকাতা পুলিশের সাত বিশেষ শাখা চালুর সিদ্ধান্ত
Sponsored

এদিন ওরাল ডিহাইড্রেশন থেরাপির জনক পদ্মবিভূষণপ্রাপ্ত চিকিৎসক দিলীপ মহনালবিশের মূর্তি উন্মোচন অনুষ্ঠান ছিল বেলেঘাটায় এসেছিলেন রাজীব। সেখানেই তিনি নিপা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাজের প্রশংসা করেছেন। এদিন তিনি জানান, প্রথম থেকে সর্তক থাকলে নিপা সংক্রমণ ঠেকানো যেতে পারে। অযথা নিপা নিয়ে আতঙ্কিত হওয়ার মত কিছু নেই। পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশে, বিহার, ছত্তীশগড় এবং কেরালায় বাদুড়ের মধ্যে নিপা ভাইরাসের প্রমাণ পাওয়া গিয়েছে।
Sponsored

প্রসঙ্গত, রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিল ২ জন। তারমধ্যে একজন সুস্থ হলেও অন্যজনের বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি সংকটজনক পরিষেবা বিভাগে ভর্তি ছিলেন নিপা ছাড়াও তিনি 'সেকেন্ডারি ইনফেকশনে' আক্রান্ত হয়েছিলেন। নিপা সংক্রমণের খবর সামনে আসতেই রাজ্য স্বাস্থ্য দফতর 'কন্ট্যাক্ট ট্রেসিং' শুরু করে নমুনা সংগ্রহ করে। যদিও সবার রিপোর্ট নেগেটিভ আসে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







