বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যায়, তার জন্য ছাড়পত্র দিল অর্থ দফতর। অর্থ দফতরের (Finance Department) নির্দেশিকায় জানানো হয়েছে, সরকারি দপ্তরের ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং আধিকারিকরা (ডিডিও) (DDO) এবার বকেয়া ডিএ বিল (DA Bill) প্রস্তুত করতে পারবে।
Sponsored

নবান্ন (Nabanna) থেকে জারি হওয়া নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, এইচআরএমএস পোর্টালের মাধ্যমে কর্মীভিত্তিক বকেয়া ডিএ-র (DA) হিসাব তৈরি করে বিল (DA Bill) জেনারেট করতে হবে। সংশ্লিষ্ট কর্মীদের বকেয়া টাকার হিসাব যাচাইয়ের পর তা জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) অ্যাকাউন্টে জমা করা হবে।
Sponsored

সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী রাজ্যের বকেয়া ডিএ মিটিয়ে দিতে সদর্থক ভূমিকা সব সময় নিয়েছে রাজ্য সরকারি। অর্থ দফতরের ১৩ মার্চের বিজ্ঞপ্তির ভিত্তিতেই এই প্রক্রিয়া চালু হয়েছে। রোপা ২০০৯ ডিএ নিয়ম অনুযায়ী সেই বকেয়া কর্মীভিত্তিতে দেওয়ার ঘোষণা করা হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে।
Sponsored

Sponsored

প্রাথমিকভাবে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ দু’টি কিস্তিতে মেটানো হবে। তার মধ্যে প্রথম কিস্তি চলতি মার্চ মাসের মধ্যেই দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। দ্বিতীয় কিস্তি দেওয়া হবে আগামী সেপ্টেম্বরের মধ্যে। নির্দেশিকা অনুযায়ী, গ্রুপ এ, বি ও সি শ্রেণির কর্মীদের বকেয়া ডিএর টাকা তাঁদের জিপিএফ তহবিলে জমা পড়বে। অন্যদিকে, গ্রুপ ডি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকেরা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ পাবেন।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







