বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার মানুষ। বাংলায় ক্ষমতায় এসে সেই একই রং রাজনীতি যে বিজেপি জারি রাখবে, তা বলাই বাহুল্য। মহাকরণ (Writers Building) থেকে বিধানসভা (Assembly) গেরুয়া আলোর সাজ সেটাই আগেই প্রমাণ করেছিল। এবার সরাসরি গেরুয়া রং রাজ্যের সচিবালয়ে। নবান্নকে (Nabanna) গেরুয়া রং (saffronisation) দিয়ে সাজানোর কাজ শুরু করল রাজ্যের বিজেপি প্রশাসন।
এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ
Sponsored

মঙ্গলবার থেকে দেখা যায় নবান্নের সভাঘরে নতুন করে রংয়ের কাজ শুরু হয়েছে। নীল সাদা ঢেকে দিয়ে শুরু হয়েছে গেরুয়া রং করা। ঠিক যেভাবে ৯ মে শপথ গ্রহণ (oath taking) অনুষ্ঠানের আগে মহাকরণ এবং বিধানসভা ভবনকে গেরুয়া আলো দিয়ে সাজিয়ে ফেলা হয়েছিল, সেভাবেই এবার নবান্নের রং বদল।
Sponsored

তৃণমূলের সময়ে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিতে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার বা গেরুয়া রং ব্যবহার না করায় সেইসব প্রকল্প থেকে বারবার বাংলাকে বঞ্চিত করা হয়েছে। ফলে বঞ্চিত হয়েছেন বাংলার সাধারণ মানুষ। বাংলার প্রথম বিজেপি সরকারের জমানায় ফের একবার সেই রং রাজনীতি।
Sponsored

Sponsored

বাংলায় তৃণমূল শাসনের সময় রাজ্যের প্রশাসনিক ভবনগুলিকে কোনও রাজনৈতিক দলের রং মুক্ত করতে নীল সাদা রং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ক্ষমতার পালাবদলের পরে সেই নীল সাদা এবার বদলে যাচ্ছে গেরুয়াতে। আর সেই কাজ শুরু হল রাজ্যের সচিবালয় নবান্ন থেকে। সেখানেই রাজনীতিকরা প্রশ্ন তুলেছেন, মুখ্যমন্ত্রী যখন বলছেন, রাজনীতি থাকবে রাজনীতির জায়গায় আর উন্নয়ন তার থেকে পৃথক হবে। তখন নবান্নের (Nabanna) নীল সাদা রং ঢেকে গেরুয়া (saffronisation) করে কীভাবে নিরপেক্ষ, রাজনীতিমুক্ত উন্নয়ন তুলে ধরবে বাংলার বিজেপির প্রশাসন?
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







