কেন্দ্রীয় সরকারের কর্মীদের হারে রাজ্যের সরকারি কর্মচারীদেরও মহার্ঘ ভাতা (DA)দেওয়ার দাবিকে সামনে রেখে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের হওয়া মামলায় কী রায় ঘোষণা করবে শীর্ষ আদালত উত্তর মিলবে, আর কিছুক্ষনের মধ্যেই। গত ৮ সেপ্টেম্বর এই মামলার শুনানি শেষ করে রায় ঘোষণা স্থগিত রেখেছিল বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় রায় ঘোষণা হবে বলে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে।
সুপ্রিম আদালতে বাংলার সরকারি কর্মীদের DA মামলা, রায় ঘোষণা হবে আজ
Sponsored

আজ রাজ্যে অন্তর্বর্তী বাজেট পেশ। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বড় কোনও ঘোষণা হয় কিনা সেদিকে আগ্রহ রয়েছে। তবে তার আগে দেশের শীর্ষ আদালত DA মামলার ক্ষেত্রে রাজ্যকে কোন নির্দেশ দেয় তা জানতে উদগ্রীব সব মহল।এই মামলায় রাজ্যকে আগেই বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এ জন্য ছ’সপ্তাহ সময়ও দেওয়া হয়েছিল। রাজ্যের তরফে জানানো হয়েছিল মহার্ঘ ভাতা কর্মীদের মৌলিক অধিকার নয়। আর তাছাড়া কেন্দ্র ও রাজ্যের আর্থিক কাঠামো আলাদা হওয়ায় কোনভাবেই কেন্দ্রীয় হারে DA দিতে বাধ্য নয় রাজ্য। সুপ্রিম কোর্টের রায়কে পুনর্বিবেচনার আবেদনও করা হয়েছিল। আজ সেই মামলার রায় ঘোষণা হতে চলেছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







