গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গেই প্রথম সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক (Higher Secondary Examination) পরীক্ষা শুরু হল। বৃহস্পতিবার প্রথম দিনে নির্ঝঞ্ঝাটে সম্পন্ন হল উচ্চ মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা। এদিন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, প্রথম দিনে একেবারে নির্বিঘ্নে পরীক্ষা হয়েছে। চতুর্থ সেমিস্টারের পাশাপাশি তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো সিলেবাসে যে পরীক্ষা হয়েছে সেগুলো সব ক’টাই মসৃণভাবে মিটেছে। ১০ জন হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে। মন্তেশ্বরের একটি স্কুলে একজন ফোন নিয়ে ধরা পড়েছে। তার এই বছরের সব পরীক্ষা বাতিল করা হয়েছে। ওই অভিযুক্ত ছাত্রকে আবার পরের বছর পরীক্ষা দিতে হবে। এই একটি ঘটনা ছাড়া সংসদের কাছে আর কোনওরকম অভিযোগ আসেনি। পড়ুয়াদের সুবিধায় পরিবহণ দফতরও কোমর বেঁধে নামে এবার। রাস্তায় নামানো হয় অতিরিক্ত সরকারি ও বেসরকারি বাস, যাতে সকাল-সকাল পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনও সমস্যায় পড়তে না হয়। পুলিশি নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতো। মোড়ে মোড়ে পুলিশি সক্রিয়তা নজরে পড়ে স্পষ্ট। রাজ্যের ৮২২টি মেইন ভেন্যু এবং ২,১০৩টি সাব ভেন্যুতে পরীক্ষা হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় উপস্থিতির হার ৯৯ শতাংশ। পরীক্ষা শুরুর দিনেই শহরের একাধিক স্কুল পরিদর্শন করেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এবং সচিব প্রিয়দর্শিনী মল্লিক।
নির্বিঘ্নে উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা, জানালেন সংসদ সভাপতি
Sponsored

এদিন পরীক্ষা শুরুর আগেই শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর জন্য আন্তরিক শুভকামনা রইল। সকলের আগামী দিনগুলি সাফল্যমণ্ডিত হোক।' পরে এক্স হ্যান্ডেলে পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন শিক্ষামন্ত্রীও। আরও পড়ুন: পুলিশের গাড়িতে পিষে মৃত্যু ভারতীয় পড়ুয়ার! পরিবারকে ২৬২ কোটি টাকা মার্কিন প্রশাসনের
Sponsored

ব্রাত্য বসু লেখেন, 'উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। তোমাদের পরিশ্রম, একাগ্রতা ও আত্মবিশ্বাসই সাফল্যের চাবিকাঠি—নিজেদের ওপর ভরসা রাখো, নিশ্চয়ই সফল হবে। আমাদের সবার অভিভাবক মুখ্যমন্ত্রীর দূরদর্শী ব্যবস্থাপনায় রাজ্য প্রশাসন সব সময় পরীক্ষার্থীদের পাশে আছে, যাতে তোমরা নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিতে পারো। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।'
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







