নির্ধারিত সময়েই বাংলাতে (West Bengal Election) ভোট হবে একথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন (Election Commission of India)। ২৮ ফেব্রুয়ারি শনিবার প্রকাশিত হয়েছে বাংলার চূড়ান্ত ভোটার তালিকা। যেখানে ৬০ লক্ষ মানুষের নাম 'লজিক্যাল ডিসক্রিপেন্সি'র (Logical Discrepancy) তালিকায় অমীমাংসিত হয়ে থেকে গিয়েছে। এমত পরিস্থিতিতে বাংলায় কবে ভোট হতে পারে এই নিয়ে চলছে জল্পনা। ঠিক তার মধ্যেই সোমবার নির্বাচন কমিশনের তরফে জরুরী বৈঠকের কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যে না এলেও সোমবার ও মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ভার্চুয়ালবৈঠক করবেন। তবে এর আগের সূচি অনুযায়ী, রবিবার কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার-সহ প্রায় ৮ জন আধিকারিকের পশ্চিমবঙ্গে আসার কথা ছিল।
বাংলায় ভোটার তালিকা জটিলতা জারি, তার মধ্যেই ভোটের দিন ধার্য করতে বৈঠকে কমিশন
Sponsored

সকাল ১১টা থেকে শুরু হবে বৈঠক। সোমবারের বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের বিভিন্ন পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনাররা, ডিজি ও আইজি পদমর্যাদার আধিকারিকরা। এছাড়াও উপস্থিত থাকবেন প্রতিটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা। রাজ্য পুলিশের তরফে ভোটের আগে রাজ্যে নিরাপত্তার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, জেলায় জেলায় নিরাপত্তা সুনিশ্চিত করতে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখা হবে প্রথমদিনের বৈঠকে। এদিন প্রথম পর্যায়ের এই বৈঠক চলবে দুপুর দেড়টা অবধি। এরপর মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেল ৫টা অবধি চলবে এই বৈঠক। আরও পড়ুন: হার নিশ্চিত বুঝেই ভোট পিছোতে চাইছে বিজেপি: ভোটার তালিকা জটিলতায় তোপ অভিষেকের
Sponsored

দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবারের বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, রাজ্যের নির্বাচন কমিশনের একাধিক শীর্ষ আধিকারিকরা। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানেরা। এদিন মূলত পশ্চিমবঙ্গে কত দফায় নির্বাচন করা যেতে পারে এই বিষয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছে ২৪০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। তাঁদের কোথায় কোথায় মোতায়েন সেই বিষয়েও আলোচনা হতে পারে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







