রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটাতে বিশেষ পোর্টাল চালু করল রাজ্যের অর্থ দফতর। ওই পোর্টালে ইতিমধ্যেই সরকারি কর্মচারীরা (Government employees) নিজেদের বকেয়া ডিএ-র হিসাব আপলোড করতে শুরু করেছেন বলে সূত্রের খবর। জানা গিয়েছে, ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ-র তথ্য এই পোর্টালের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। আগামী ৩১ মার্চ, অর্থবর্ষের শেষ দিনেই প্রথম কিস্তি মেটানো হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত।
প্রথম কিস্তি মিলতে পারে ৩১ মার্চেই! বকেয়া ডিএ মেটাতে বিশেষ পোর্টাল নবান্নের
Sponsored

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিএ প্রদানের আগে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) চালুর কথা থাকলেও, এখনও পর্যন্ত নবান্নের তরফে এ বিষয়ে কোনও বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়নি। ডিএ প্রাপকদের মধ্যে শুধু সরকারি কর্মচারী নন, রাজ্যের শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত ও পুরসভার কর্মী, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা এবং অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরাও রয়েছেন। তবে অভিযোগ উঠেছে, নতুন পোর্টালে আপাতত শুধুমাত্র সরকারি কর্মচারীরাই তাঁদের বকেয়া হিসাব আপলোড করতে পারছেন। আরও পড়ুন: বাসন্তীতে রাজনৈতিক সংঘর্ষে আহত ৮ পুলিশকর্মী, গ্রেফতার ৮
Sponsored

বামপন্থী শিক্ষক সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল দাবি করেছেন, অন্যান্য ডিএ প্রাপকদের জন্য পোর্টাল উন্মুক্ত না থাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই অভিযোগ তুলে সিপিএম-ঘনিষ্ঠ কো-অর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী রাজ্যের অর্থসচিব প্রভাত মিশ্রকে চিঠিও দিয়েছেন। উল্লেখ্য, গত ১৫ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রোপা-২০০৯ অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী, শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া ডিএ ২০২৬ সালের মার্চ মাস থেকেই প্রদান শুরু হবে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







