বাংলায় প্রথম বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার ১৫ দিনের মধ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ১৫ দিনেই বাংলায় প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে নতুনভাবে পথ চলতে বাধ্য হয়েছে গোটা রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) হাত ধরে কেন্দ্রের বিজেপি সরকারের সব নীতি, প্রকল্প প্রতিষ্ঠা হয়েছে বাংলায়। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করে সেই পদক্ষেপের বিস্তারিত তথ্য পেশ করলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বাংলায় মন্ত্রিসভা (cabinet) গঠনের জটও খোলা হল বলে সূত্রের খবর।
বাংলায় কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভা: প্রধানমন্ত্রীকে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর
Sponsored

রাজ্যের দফতরগুলিতে এতদিন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার জেরে রাজ্যের প্রকল্প অনুসরণ করা হত। রাজ্যের অর্থে তৎকালী রাজ্য সরকারের দেওয়া নামে চলত প্রকল্প। বিজেপির শাসন প্রতিষ্ঠার পরই সেই পদ্ধতি বিলোপের পথে। সবই এখন ডবল ইঞ্জিন সরকারের (double engine government) নিয়মে। তাই নতুন করে কেন্দ্রীয় সরকারের শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য দফতরের প্রকল্পগুলি চালু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সব প্রকল্প (central scheme) রাজ্যে কেমন চলছে তার রিপোর্ট শুক্রবার প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) পেশ করলেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)। কোন কোন প্রকল্প চালু হয়েছে ও তার কি পরিস্থিতি, তা নিয়ে আলোচনা হয়।
Sponsored

অন্যদিকে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সংকল্প পত্র করে ইস্তাহার (manifesto) প্রকাশ করেছিল। প্রথমবার বাংলার ক্ষমতা দখলের পরে সেই সব প্রতিশ্রুতি পূরণে তৎপর বিজেপি নেতৃত্ব। তা পূরণের জন্য রাজ্যের আর্থিক পরিস্থিতি কেমন, তা নিয়েও বাংলার মুখ্যমন্ত্রীর থেকে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী, সূত্র মারফত এমনটাও জানা গিয়েছে।
Sponsored

আরও পড়ুন : ‘সবার জন্য রেশন’ নীতিতে ইতি! ‘স্বচ্ছল ‘উপভোক্তাদের কার্ড ফেরত দেওয়ার আবেদন খাদ্যমন্ত্রীর
Sponsored

রাজ্যে বিজেপির শাসন প্রতিষ্ঠিত হলেও এখনও পর্যন্ত দফতর ভাগ হয়নি। মাত্র নয়টি দফতরের মন্ত্রিত্ব ভাগ করা হয়েছে। বাকি দফতরগুলির মন্ত্রী পদে কাদের আনা হবে, তা নিয়ে কেন্দ্রীয় নেতৃ্ত্বের সঙ্গে দীর্ঘ আলোচনাও চলছে রাজ্যে বিজেপি নেতৃত্বের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় রাজ্যের গুরুত্বপূর্ণ দফতরগুলির মন্ত্রিত্ব নিয়েও জট খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, খবর রাজনৈতিক মহল সূত্রে। সেক্ষেত্রে দ্রুত বাংলায় মন্ত্রিসভা গঠনের সম্ভাবনাও তৈরি হয়েছে।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







