বঙ্গে ভোটের উত্তাপ শুরু হতেই শুরু আকাশপথে নেতা-নেত্রীদের ঘন ঘন উড়ান। রাজ্যের মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমানেই বৃহস্পতিবার বড়সড় অব্যবস্থা। দুর্যোগের কারণে নির্বাচনী প্রচার (election campaign) সেরে অন্ডাল বিমানবন্দর থেকে আকাশপথে কলকাতা তাঁর লেগে গেল দেড় ঘণ্টা। ইতিমধ্যেই এই ঘটনায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার তা নিয়েই সরব মমতা নিজে। যদিও তাঁর মুখে প্রশংসা পাইলটের (pilot)।
Sponsored

সম্প্রতি ভারত তো বটেই, গোটা বিশ্বে একাধিক বিমান দুর্ঘটনা মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে। ফলে বৃহস্পতিবারের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানের ঘটনায় যথেষ্ট আতঙ্ক তৈরি করে তৃণমূল শিবিরে। শুক্রবার দুপুর তিনটে নাগাদ দমদম বিমানবন্দর থেকে বিমানে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুর্যোগের সময় বিমানের পাইলট যেভাবে তাঁকে রক্ষা করেছেন, তাঁর ভূয়সী প্রশংসা করেন। বলেন, "পাইলট (pilot) খুব ভাল ছিল, জীবন বাঁচিয়েছে।"
Sponsored

আরও পড়ুন : অমর্ত্য সেন-রবীন্দ্রনাথকে অনেক অপমান করেছে! দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভায় বিজেপিকে নিশানা মমতার
Sponsored

গতকাল দুপুর ৩টে ৩৯ মিনিট নাগাদ অন্ডাল থেকে বিমানে চেপেছিলেন মুখ্যমন্ত্রী। ৩টে ৫৫ মিনিটে দমদম বিমানবন্দরে বিমানটির নামার কথা ছিল। কিন্তু দমদম বিমানবন্দরে পৌঁছনোর আগেই কলকাতায় শুরু হয় ঝড়বৃষ্টি। ঝোড়ো হাওয়া ও বৃষ্টি, শিলাবৃষ্টিতে দুর্যোগ চরমে ওঠে। খারাপ আবহাওয়ার জেরে প্রায় দেড়ঘণ্টা ধরে মাঝ আকাশে চক্কর কাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানটি। শেষ পর্যন্ত বিকেল ৫টা ১৮ মিনিটে দমদম বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







