সামনেই ২০২৬ বিধানসভা নির্বাচন আর তার আগেই এটাই শেষ রাজ্য বাজেট। বৃহস্পতিবার বিধানসভায় ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। আশাকর্মী, সিভিক ভলান্টিয়ার, অঙ্গনওয়াড়ি সহায়ক, পার্শ্বশিক্ষক ও শিক্ষাবন্ধুদের জন্য বিশেষ ঘোষণা করা হল। এবার থেকে ভাতা বাড়িয়ে ১০০০ টাকা করা হচ্ছে। সেই সঙ্গে আশাকর্মীদের জন্য ১৮০ দিন মাতৃত্বকালীন ছুটিও। এছাড়াও কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে সরকার। আরও পড়ুন: ‘’রেকর্ড! বাজেট উন্নয়নে রাজ্য এগিয়ে গেল ১৮ গুণ’’, রাজ্যের অর্থনীতির ভূয়সী প্রশংসা অমিত মিত্রর
বাজেটে ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি: আশাকর্মী-সিভিক ভলান্টিয়ারদের জন্য একগুচ্ছ ঘোষণা
Sponsored

বাজেট ঘোষণায় জানানো হয়েছে, সংশ্লিষ্ট সব ক্ষেত্রেই ভাতা মাসিক ১০০০ টাকা করে বাড়ানো হচ্ছে। আশাকর্মীদের মাসিক ভাতা বেড়ে ৬ হাজার টাকা হচ্ছে। তাঁদের জন্য ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেবে রাজ্য। উল্লেখ্য, সম্প্রতি একাধিক দাবিতে আশাকর্মীদের আন্দোলনে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। সেই আবহেই বাজেটে এই ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Sponsored

সিভিক ভলান্টিয়ারদের ভাতা বৃদ্ধির পাশাপাশি এই খাতে ১৫০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের ক্ষেত্রেও ভাতা ১০০০ টাকা বাড়ানো হচ্ছে। তাঁদের জন্য মোট ২৮০ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। মৃত্যুজনিত ক্ষেত্রে পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়ার কথাও জানানো হয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







