অবশেষে জল্পনার অবসান। রাজ্যের নতুন বিজেপি সরকারের সব মন্ত্রীদের (Minister) দফতর বণ্টন করল রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) দফায় দফায় দিল্লি (Delhi) নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এই দফতর (Department) বণ্টন চূড়ান্ত করেছেন বলে সূত্রের খবর। মঙ্গলবার রাতেই রাজ্য মন্ত্রিসভার চূড়ান্ত তালিকায় সিলমোহর পড়েছে। বুধবার, জারি হল আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন মন্ত্রিসভায় ১৯ জন পূর্ণ মন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে বিভিন্ন দফতরের দায়িত্ব বণ্টন করা হয়েছে।
অবশেষে সব মন্ত্রীদের দফতর বণ্টন: শুভেন্দুর হাতেই স্বরাষ্ট্র-ভূমি-বিদ্যুৎ থেকে তথ্য ও সংস্কৃতি, অর্থে স্বপন, শিল্পে তাপস
Sponsored

স্বরাষ্ট্র দফতরের সমন্বয় শাখার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি (Notice) অনুযায়ী, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর, ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু ত্রাণ এবং পুনর্বাসন দফতর, বিদ্যুৎ দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর থেকে শুরু করে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের দায়িত্ব নিজের কাছেই রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি অন্য কোনও মন্ত্রীর কাছে বণ্টন না হওয়া দফতরগুলিও আপাতত তাঁর অধীনেই থাকবে।
Sponsored

সরকার গঠনের ঠিক একমাস পর নতুন ৩৫ মন্ত্রীর দফতর বন্টনের পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেওয়া আগের ৫ মন্ত্রীকেও বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরেরও দায়িত্ব পেয়েছেন। খাদ্য ও সরবরাহের পাশাপাশি অশোক কীর্তনিয়ার হাতে গিয়েছে ও সমবায় দফতরের বাড়তি দায়িত্ব। দিলীপ ঘোষকে দেওয়া হয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দফতরের দায়িত্ব। ক্ষুদিরাম টুডু পেয়েছেন আদিবাসী উন্নয়ন, সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দফতর। অগ্নিমিত্রা পালের হাতে পুর দফতরের পাশাপাশি নগরোন্নয়ন দফতর গিয়েছে। আরও পড়ুন: বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের
Sponsored

দীপক বর্মনের দায়িত্বে থাকছে স্কুল শিক্ষা, আবাসন এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দফতর। তাপস রায় পেয়েছেন শিল্প, বাণিজ্য ও উদ্যোগ, রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থা এবং অপ্রচলিত ও নবীকরণযোগ্য শক্তি দফতর। সংসদীয় বিষয়ক ও পর্যটন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে শঙ্কর ঘোষকে। বন ও পরিবেশ দফতরের দায়িত্ব পেয়েছেন মনোজ কুমার ওরাওঁ। শ্রম এবং পরিবহণ দফতরের মন্ত্রী হয়েছেন অর্জুন সিং। অনগ্রসর শ্রেণি কল্যাণ এবং গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতরের দায়িত্বে থাকবেন গৌরীশঙ্কর ঘোষ।
Sponsored

উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়কে। অর্থ দফতরের দায়িত্ব পেয়েছেন স্বপন দাশগুপ্ত। তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স, বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দফতরের মন্ত্রী হয়েছেন ডা. কল্যাণ চক্রবর্তী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে ডা. শারদ্বত মুখোপাধ্যায়কে। সেচ ও জলপথ দফতরের মন্ত্রী হয়েছেন অরূপ কুমার দাস। জনস্বাস্থ্য কারিগরি এবং পূর্ত দফতরের দায়িত্ব পেয়েছেন ডা. অজয় কুমার পোদ্দার। কৃষি দফতরের মন্ত্রী হয়েছেন দুধকুমার মণ্ডল।
Sponsored

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের মধ্যে মালতী রাভা রায় পেয়েছেন নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি এবং কর্মসূচি পর্যবেক্ষণ দফতর। রাজেশ মাহাতর হাতে গিয়েছে প্রাণিসম্পদ বিকাশ ও মৎস্য দফতর। যুবকল্যাণ ও ক্রীড়া এবং ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব পেয়েছেন ডা. ইন্দ্রনীল খান।
Sponsored

প্রতিমন্ত্রীদের মধ্যেও একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব বণ্টন করা হয়েছে। জয়েল মুর্মু পেয়েছেন আদিবাসী উন্নয়ন এবং সেচ ও জলপথ দফতর। হরে কৃষ্ণ বেরা থাকছেন উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা দফতরে। আনন্দময় বর্মনের হাতে গিয়েছে পরিবহণ এবং অর্থ দফতর। অশোক দিন্দা পেয়েছেন কৃষি বিপণন এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দফতর। নাদিয়ার চাঁদ বাউড়ির দায়িত্বে থাকছে পূর্ত এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর।
বিশাল লামা পেয়েছেন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর। শান্তনু প্রামাণিক থাকছেন খাদ্য ও সরবরাহ এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে। মৌমিতা বিশ্বাস মিশ্রের হাতে গিয়েছে শিল্প, বাণিজ্য ও উদ্যোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি দফতর। উমেশ রাই পেয়েছেন সংসদীয় বিষয়ক এবং নগরোন্নয়ন ও পুর দফতর। পূর্ণিমা চক্রবর্তী থাকছেন তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দফতরে। কৌশিক চৌধুরী পেয়েছেন স্কুল শিক্ষা এবং দমকল ও জরুরি পরিষেবা দফতর।
এ ছাড়া ভাস্কর ভট্টাচার্যকে জনস্বাস্থ্য কারিগরি ও শ্রম দফতর, দিবাকর ঘরামিকে সমবায়, বন ও পরিবেশ দফতর, অমিয় কিস্কুকে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন এবং কৃষি দফতর, কলিতা মাজিকে আবাসন দফতর, গার্গী দাস ঘোষকে বিদ্যুৎ এবং নবীকরণযোগ্য শক্তি দফতর, বিরাজ বিশ্বাসকে আইন, বিচার এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, দীপঙ্কর জানাকে ভূমি ও ভূমি সংস্কার এবং সুন্দরবন বিষয়ক দফতর এবং সুমনা সরকারকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে।
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







