কলকাতা ৩৫°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামরাজ্যগুরুত্বপূর্ণ

বিধানসভায় স্বাক্ষর বিভ্রাট: অভিষেকের একের পর এক বাড়িতে পৌঁছাল CID

বিধানসভায় স্বাক্ষর বিভ্রাট: অভিষেকের একের পর এক বাড়িতে পৌঁছাল CID
বিরোধী দলনেতার প্রস্তাবে স্বাক্ষর বিভ্রাটের জেরে তৃণমূল বিধায়কদের বাড়িতে গিয়েছেন সিআইডি-র তদন্তকারী আধিকারিকরা। এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেলেন সিআইডির তদন্তকারীরা (CID officials)। তবে শনিবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের বাড়িতে যাওয়ার ঘোষিত পরিকল্পনা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ফলে শান্তিনিকেতন বাড়িতে গেলেও তাঁর সঙ্গে দেখা হয়নি আধিকারিকদের। ফিরে যান আধিকারিকরা। এরপর কালীঘাটের বাড়িতে গিয়ে অভিষেকের সঙ্গে দেখা করার অপেক্ষা করতে থাকেন সিআইডি-র আধিকারিকরা। শনিবার সোনারপুর ও বেলেঘাটা ভোট পরবর্তী হিংসায় নিহত তৃণমূল কর্মীদের বাড়িতে যাওয়ার ঘোষিত কর্মসূচি ছিল। সেই দিনই সিআইডি-র তদন্তকারী আধিকারিকরা পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন বাড়িতে। বাড়ির এক কর্মী স্মরজিৎ দে জানান, বাড়িতে সেই সময়ে কেউ নেই। সিআইডি-র (CID) আধিকারিকরা অত্যন্ত চতুর পথে বাড়িতে কে কে থাকেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বাড়িতে থাকেন কি না, তাঁর স্ত্রী-পুত্র-কন্যা সেই বাড়িতে থাকেন কি না - সব খোঁজ নেওয়ার চেষ্টা করেন অন্তত পাঁচজন আধিকারিক। অভিষেকের বাড়ির কর্মী গোটা সিআইডি টিমের সঙ্গে সহযোগিতা করেন। তিনি জানান, হরিশ মুখার্জি রোডের এই বাড়িটিই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবাস। তিনি কখনও এই বাড়িতে থাকেন, কখনও দলীয় কার্যালয়ে থাকেন। তাঁর স্ত্রী-কন্যা-পুত্র কোথায় থাকেন, তা নিয়ে কোনও উত্তর দিতে পারেননি বাড়ির কর্মী।

আরও পড়ুন : অন্যায়কে সমর্থন করি না: বিধানসভায় জাল-সই-এর অভিযোগ প্রসঙ্গে মন্তব্য শোভনদেবের

Sponsored

Sranchi In Article
এর আগে তৃণমূলের পরিষদীয় দলের তরফে বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাব করে যে চিঠি দেওয়া হয়, তাতে স্বাক্ষর না মেলার অভিযোগ তুলে পাঁচ তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেন সিআইডি-র আধিকারিকরা। সেই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেটার হেডে নাম প্রস্তাবের চিঠি দেওয়া হয়েছিল। এবার সেই চিঠির সূত্রেই সিআইডি-র তদন্তকারীদের শনিবার যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। একটি বিজ্ঞপ্তি দিতে তিনি যান বলেই জানান সিআইডি আধিকারিকরা। তবে তিনি বাড়িতে না থাকায় ও বাড়িতে পরিবারের কেউ না থাকায় সেই নোটিশ দিতে পারেননি তদন্তকারীরা। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন নিজের কালীঘাটের বাড়িতে। তিনি জানান, আমি শান্তিনিকেতনের বাড়িতে থাকি না। আমার সঙ্গে দেখা করতে গেলে কালীঘাটের বাড়িতে থাকতে হবে। এরপরই দেখা যায় সিআইডি-র আধিকারিকরা কালীঘাটের বাড়িতে পৌঁছে যান। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ দেখা করেন সিআইডি-র আধিকারিকরা। পিএ জানান, যদি কর্মীর হাতে তাঁরা নোটিশ দিতে চান তাহলে তাঁরা দিতে পারেন। আর যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে সেই নোটিশ দিতে চান, তবে তাঁদের অপেক্ষা করতে হবে। সিআইডি-র আধিকারিকরা অপেক্ষা করে শেষ পর্যন্ত তাঁর হাতেই নোটিশ দেন। - - -

Sponsored

Merlin In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →