রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন মঙ্গলবার থেকে শুরু হচ্ছে (West Bengal Assembly)। তিন দিনের এই সংক্ষিপ্ত অধিবেশনে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেট বা ব্যয় মঞ্জুরি প্রস্তাব পেশ করবে সরকার।
অন্তর্বর্তীকালীন বাজেট পেশের জন্য শুরু হচ্ছে সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন
Sponsored

অধিবেশন শুরুর আগে সোমবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে বিধানসভায় সর্বদল বৈঠক ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসে। তবে বৈঠকে বিরোধী ভারতীয় জনতা পার্টির কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বৈঠকের পর অধ্যক্ষ জানান, বিধানসভার নিয়ম অনুযায়ী সরকার পক্ষের আনা প্রস্তাব গ্রহণ করা হচ্ছে, কিন্তু বিরোধী বিধায়কদের বক্তব্য রাখার সুযোগও থাকবে। নওশাদ সিদ্দিকী চাইলে তাঁর অবস্থান বিধানসভায় তুলে ধরতে পারবেন বলেও স্পষ্ট করেন তিনি। অধ্যক্ষের কথায়, এসআইআর চালু হওয়ার পর একাধিক মৃত্যুর ঘটনা ও বহু মানুষের আহত হওয়ার খবর সামনে এসেছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা নিয়ে বিধানসভায় আলোচনা প্রয়োজন বলে মনে করছে সরকার পক্ষ। আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে পড়ুয়াদের স্বস্তি, সেমেস্টারে বাড়ছে বিকল্প প্রশ্নের সংখ্যা
Sponsored

প্রথম দিনে সাম্প্রতিক কালে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শোক প্রস্তাব গ্রহণের মাধ্যমে অধিবেশনের সূচনা হবে। এরপর সভা দিনের মতো মুলতুবি থাকবে। পরের দিন রাজ্যপালের অভিভাষণের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে। সেই দিন দ্বিতীয়ার্ধে অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
Sponsored

শুক্রবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী জনিত পরিস্থিতি নিয়ে একটি প্রস্তাবের উপর এক ঘণ্টা আলোচনা নির্ধারিত হয়েছে। একই দিনে অন্তর্বর্তী বাজেট প্রস্তাবের ওপরেও আলোচনা হবে। দ্বিতীয়ার্ধে রাজ্যপালের অভিভাষণের উপর দু’ঘণ্টা আলোচনার কর্মসূচি রয়েছে। সোমবার পণ্য পরিষেবা কর আইনের একটি সংশোধনী নিয়ে আলোচনা হওয়ার কথা। সময়ের অভাবে এই অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব রাখা হয়নি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







