বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক প্রচারেই বেশি জোর দিয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। চলতি সপ্তাহে প্রথম জেলায় গিয়ে প্রচার (election campaign) শুরু করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগে একটি সূচি প্রকাশ হলেও এবার কিছু সংশোধন করে নতুন পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হল দলের তরফে।
নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু
Sponsored

সূচি অনুযায়ী মঙ্গলবার জলপাইগুড়ির (Jalpaiguri) চালসার জ্যোতি আশ্রম চার্চ এলাকায় সভা করবেন তিনি। রাতে চালসাতেই থাকবেন। বুধবার সেখান থেকে তিনটি অনুষ্ঠান মমতা বন্দ্যোপাধ্যায়ের। ময়নাগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাটিগাড়া-নক্সালবাড়িতে সভা শেষে শিলিগুড়িতে রাতে থাকবেন তিনি। এই পর্যন্ত প্রাথমিক পর্যায়ের উত্তরের জেলা সফর।
Sponsored

বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে অন্ডাল যাবেন তিনি। ওইদিনই পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর ও বীরভূমের দুরবাজপুরে সভা করবেন তিনি। রাতে দুর্গাপুরে থেকে শুক্রবার বাঁকুড়ায় (Bankura) তাঁর দুটি সভা। ছাতনা ও ওন্দায় সভা শেষে শুক্রবার দুর্গাপুরেই রাত্রিযাপন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রানিগঞ্জের একটি অনুষ্ঠানের পরে পুরুলিয়া (Purulia) যাবেন তিনি। সেখানে রঘুনাথপুর ও কাশিপুরে সভা করবেন। শনিবার রাতে পুরুলিয়া শহরে রাত্রিযাপন করে রবিবার মানবাজার ও রাইপুরে সভা তাঁর।
Sponsored

Sponsored

পুরুলিয়া (Purulia) থেকে রবিবারই তিনি রাতে খড়গপুরে যাবেন। সোমবার পাশকুড়া পশ্চিম, ডেবরা ও নারায়ণগড়ে সভা রয়েছে তাঁর। মঙ্গলবার চন্দ্রকোণা, গড়বেতার পরে বিষ্ণুপুরে সভা করে বুধবার কলকাতায় তাঁর ফেরার কথা।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







