প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আইপিএলে (IPL) ঘরের মাঠে নাইটদের সামনে লখনউ সুপার জায়ান্টস(LSG)।
Sponsored

এই ম্যাচের আগে নাইটদের (KKR) সমস্যা যেন মিটছে না। খেলা নিয়ে সংশয় আছে নারিন ও বরুণরে।কেকেআর (KKR) সূত্রের খবর, পেটে কিছু সমস্যা হচ্ছে নারিনের। তবে তিনি এখন অনেকটা ঠিক আছেন। অন্যদিকে বরুণ চক্রবর্তী সানরাইজার্স ম্যাচে ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পান। তিনিও নাইট অনুশীলনে যোগ দিয়েছেন। বরুণ লখনউয়ের বিরুদ্ধে খেলতে পারবেন কিনা, সেই সিদ্ধান্ত হবে একেবারে টসের সময়।
Sponsored

যদিও কেকেআর ক্রিকেটার কার্তিক ত্যাগী বলেছেন, আমরা আগে থেকেই জেনে গেছিলাম যে আমাদের দলে চোটের সমস্যা রয়েছে। তাই আমরা প্রথম থেকেই সেভাবে নিজেদের মানসিকভাবে তৈরি করেছি। মুম্বই ক্যাম্পেও আমরা সেভাবে অনুশীলন করেছি। শাহরুখ খান স্যারের সঙ্গে দেখা করে বুঝতে পেরেছি যে তিনি টি টোয়েন্টি ক্রিকেট খুব ভালো বোঝেন। আমাকে উৎসাহ দিয়েছেন।
Sponsored

লখনউ দলে আছেন মহম্মদ শামি, যার কাছে ইডেন ঘরের মাঠ শামি আবার কেকেআরের প্রাক্তনী। ফলে ঘরের মাঠে প্রাক্তন দলের বিরুদ্ধে জ্বলে উঠতে চাইবেন।
Sponsored

Sponsored

এদিকে, হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গে কমবেশি ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অ্যাকুওয়েদার থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, বৃহস্পতিবার সারাদিন প্রায় ৮৭% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। এই ম্যাচ যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে কলকাতা নাইট রাইডার্সের প্লে অফের অঙ্ক শুরুতেই কঠিন হবে।
Sponsored

-
-
-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







