কলকাতা ৩৫°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামরাজ্যগুরুত্বপূর্ণ

বিজেপিকে সরাবই! ধর্নামঞ্চ থেকে হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর

বিজেপিকে সরাবই! ধর্নামঞ্চ থেকে হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর

 তাঁকে আটকানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "যদি বেঁচে থাকি বিজেপি-কে সরাবই।" দলনেত্রী মঙ্গলবার বলেন, "আমি কারও সুদিনে না-হোক, দুর্দিনে আছি।" তাঁর অভিযোগ, দিল্লি থেকে বিজেপি সরকার কলকাঠি নেড়ে তৃণমূলকে ফেলে দেওয়ার চক্রান্ত করছে। সেই চেষ্টা বানচাল করার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,"বেআইনিভাবে আমাদের বিধায়ক, কাউন্সিলর, দলীয় প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে।"

Sponsored

Sranchi In Article

তৃণমূল সুপ্রিমো জানান,"দিল্লিতে খুব শীঘ্রই বিজেপি বিরোধী দলগুলি মিলিত হচ্ছি। কর্মসূচী হবে।" তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা দেন, "৪ জুন মনীষীদের মূর্তিতে মাল্যদান করবেন সবাই সবার মতো। আমিও করব।" মমতার অভিযোগ, "আমাকে মারা হয়েছে। ভোট লুট হয়েছে।" মমতা বন্দ্যোপাধ্যায় জানান, জীবন-জীবিকা বাঁচানোর জন্য এই ধর্না। তাঁর অভিযোগ, ধর্নায় বাধা দেওয়া হচ্ছে। তার পরেই সেখানে উপস্থিত পুলিশের উদ্দেশে তাঁর বার্তা, "যাঁরা আসছেন, তাঁদের ঢুকতে দিন। না হলে লালবাজার ঘেরাও হবে। নবান্না ঘেরাও হবে। সব থানা ঘেরাও হবে।" তবে তার পরেই তিনি বলেন, "আমি পুলিশকে দোষ দিচ্ছি না। ওদের কোনও ভুল নেই। আমিও প্রশাসনে ছিলাম। ওরা চেয়ারের কথা শোনে। চেয়ার যা বলে তা করে।"মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, "দলীয় বিধায়কদের বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না। পুলিশ গিয়ে তৃণমূল ছাড়ার কথা বলছে। নতুন তৃণমূল তৈরি করতে বলছে। তার পরেই তাঁর প্রশ্ন, "কারা নতুন তৃণমূল তৈরি করবে? যাঁরা প্রথম থেকে দলের সঙ্গে আছেন তাঁরা নাকি যাঁরা দলের প্রতীকী জিতেছে তাঁরা?" তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে বুলডোজার রাজনীতি চলছে। হুমকি দেওয়া হচ্ছে সকলকে।

Sponsored

Merlin In Article

প্রধানমন্ত্রী মোদির উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দেখুন কার উপর আপনি দায়িত্ব দিয়েছেন। কী হচ্ছে পশ্চিমবঙ্গে। এ সব কিছু তো আপনাকে দেখতে হবে।" তাঁর অভিযোগ, ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি। তাঁর কথায়, "ওই রাস্তা দিয়ে গদ্দার যায়। ওখানে লাটসাহেব থাকেন। আমিও দেখব ভবিষ্যতে রানি রাসমণিতে কোনও কর্মসূচি হচ্ছে কি না। যদি সেখানে কর্মসূচির অনুমতি দেওয়া হয়, তখন কোর্টে যাব। বলব, আমাদের ওখানে কর্মসূচি করতে দেওয়া হয়নি।"এদিনের সমাবেশেও সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার প্রসঙ্গ তোলেন তৃণমূলনেত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পাথর মাথায় লাগলে স্পট ডেথ হয়ে যেত৷ ইচ্ছে করে করেছে৷ আমার সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক আছে বিজেপি বাদে৷ যতদিন বাঁচব বীরের মত বাঁচব৷" মমতার মন্তব্য, "রাগ থাকলে পুষিয়ে রাখুন সময়ে কাজে লাগবে৷" তৃণমূলনেত্রীর দাবি, "ভয় দেখানো হচ্ছে থ্রেট করা হচ্ছে৷ পুলিশকে বলব আপনার আটকাতে পারবেন না আমি যেখানে জায়গা পাব, বসে পড়ব।"

Sponsored

Camelia In Article

দুপুরে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে রেড রোডে পৌঁছে প্রথমে বিআর আম্বেদকরের মূর্তিতে মালা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে যান মেয়ো রোড গান্ধী মূর্তিতে। হাতে ছিল সংবিধান। ধর্নার আগে সংবিধান ছুঁয়ে এদিন তিনি প্রতিজ্ঞা করেন, সংবিধানের প্রতিটা অক্ষর আত্মবিশ্বাসের সঙ্গে মর্যাদার সঙ্গে রক্ষা করব। তাঁর সঙ্গে ছিলেন মদন মিত্র, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, অসীমা পাত্রেরা। সেখান থেকে মমতা পৌঁছন ওয়াই চ্যানেলে দলের ধর্নামঞ্চে। ছিলেন প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। এছাড়া ধর্নাস্থলে দেখা গিয়েছে নয়না বন্দ্যোপাধ্যায়, বৈশ্বানর চট্টোপাধ্যায়কেও।

Sponsored

Techno India In Article

ভোট পরবর্তী হিংসার অভিযোগে রানি রাসমণি অ্যাভিনিউতে ধর্না কর্মসূচির ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ওই জায়গায় তৃণমূলের পূর্ব নির্ধারিত কর্মসূচির অনুমতি মেলেনি। সোমবার পুলিশ জানিয়ে দেয়, রানি রাসমণি অ্যাভিনিউতে নয়, ওয়াই চ্যানেলে ধর্না কর্মসূচির অনুমতি দেওয়া যেতে পারে। এই জটিলতা নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বলেন, 'রাত সাড়ে ১২টায় ইমেল পাঠিয়ে পুলিশ বলেছে ওয়াই চ্যানেলে কিছু করার জন্য অনুমতি নিতে হবে। এটা কি সম্ভব? তাহলে আগে বলল না কেন? এটা তো বিরোধী স্বরকে দমিয়ে দেওয়ার চেষ্টা। আগামী দিনে ধর্না করব, যদি না পারমিশন পাই তাহলে কীভাবে পেতে হয় টা দেখিয়ে দেব।"

Sponsored

Shyam Sundar In Article

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করার সময় নাম না করে তীব্র কটাক্ষ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে৷ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়, "৪ মের আগে দিদি ভগবান৷ আর তারপর দিদি শয়তান৷ যারা এই সমাবেশে এসছেন তারা সাচ্চা তৃণমূল কর্মী৷"

Sponsored

Probe In Article

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →