আগামী ২৪ মে হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (West Bengal Joint Entrance Exam)। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে জানাল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। ওই দিন ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি ও আর্কিটেকচারে ভর্তির জন্য পরীক্ষা নেওয়া হবে। প্রথম পত্র অংকের জন্য সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর ১টা পর্যন্ত। দ্বিতীয় পত্র ফিজিক্স ও কেমিস্ট্রির জন্য দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পরীক্ষা চলবে। ফল প্রকাশের দিন অতি শীঘ্রই জানানো হবে বলে জানিয়েছে বোর্ড।
২৪ মে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স
Sponsored

১০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ৭ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত কোনও রকম ভুল থাকলে তা সংশোধন করা যাবে। ১৫ মে থেকে ২৪ মে বিকেল চারটে পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েই গৌতম পাল জানিয়েছিলেন মে মাসেই হতে পারে পরীক্ষা। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির সঙ্গে তাল মিলিয়ে দিনটি করা হবে বলে জানিয়েছিলেন তিনি। তাঁর কথামতোই মে মাসের ২৪ তারিখে আয়োজিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। আরও পড়ুন: সিভিল সার্ভিসের ফল প্রকাশ, মেধা তালিকার শীর্ষে অনুজ অগ্নিহোত্রী
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







