ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ক্রিকেটারদের বার্ষিক চুক্তিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে। আগেই জানা গিয়েছিল, এতদিনের ‘এ ’ গ্রেড তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এই গ্রেডেই ছিলেন বিরাট কোহলি(Virat Kholi) ও রোহিত শর্মা(Rohit Sharma)। তবে বর্তমানে তাঁরা দু’জনেই সব ফরম্যাটে(Format)খেলছেন না। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর(Retired)নেওয়ায় তাঁদের কোন গ্রেডে রাখা হবে, তা নিয়ে বোর্ডের অন্দরে জোর জল্পনা শুরু হয়।
Sponsored

এই বিষয় নিয়ে বোর্ড কর্তাদের(Board of Directors) মধ্যে দীর্ঘ বৈঠক(Meeting)হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিরাট কোহলি ও রোহিত শর্মা—দু’জনকেই রাখা হবে ‘বি’ গ্রেডে। এই সিদ্ধান্তে অনেকটাই স্পষ্ট হয়ে গেল নতুন গ্রেডেশন(Gradation) কাঠামো।
Sponsored

নতুন তালিকায় গ্রেডেশনের নিরিখে বিরাট-রোহিতকে ছাপিয়ে গিয়েছেন শুভমান গিল। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, এবার ‘এ’ গ্রেডে থাকছেন মাত্র তিনজন ক্রিকেটার—শুভমান গিল, জশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। গিল বর্তমানে টেস্ট ও একদিনের দলের অধিনায়ক, বুমরাহ সব ফরম্যাটেই খেলছেন এবং জাদেজা টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও টেস্ট ও ওয়ানডে দলে রয়েছেন। এই কারণেই তাঁদের তিনজনকে ‘এ’ গ্রেডে রাখা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই তালিকা সরকারিভাবে ঘোষণা করা হয়নি।
Sponsored

‘বি’ গ্রেডে বিরাট ও রোহিতের সঙ্গে থাকছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক(Captain)সূর্যকুমার যাদব। তিনি বর্তমানে একটি ফরম্যাটেই খেলছেন। এই গ্রুপে আরও রয়েছেন হার্দিক পাণ্ডিয়া, লোকেশ রাহুল, ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ার।
Sponsored

জানা গিয়েছে, বোর্ডের বার্ষিক চুক্তির(Annual Contract) তালিকায় মোট ৩০ জন ক্রিকেটারকে রাখা হয়েছে। তবে চমকপ্রদ ভাবে কোনও তালিকায় জায়গা পাননি মহম্মদ শামি(Mohammed Shami)। বাংলার ক্রিকেটারদের মধ্যে একমাত্র আকাশ দীপ জায়গা পেয়েছেন ‘সি’ গ্রেডে। তাঁর সঙ্গে এই গ্রুপে রয়েছেন তিলক বর্মা, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী-সহ আরও কয়েকজন।
Sponsored

এদিকে মহিলা ক্রিকেটারদের বার্ষিক চুক্তির গ্রেডেশনও চূড়ান্ত হয়েছে। মহিলা দলের ‘এ’ গ্রেডে রাখা হয়েছে চারজনকে—হরমনপ্রীত কউর, স্মৃতি মান্ধানা, জেমিমা রডরিগেজ এবং দীপ্তি শর্মা। ‘বি’ গ্রেডে রয়েছেন রেণুকা ঠাকুর, শেফালি বর্মা, স্নেহ রানা এবং বাংলার রিচা ঘোষ।
Sponsored

‘সি’ গ্রেডে( Grade)রাখা হয়েছে রাধা যাদব, আমনজোত কউর, প্রতীকা রাওয়াল, ক্রান্তি গৌর, উমা ছেত্রী, অরুন্ধতী রেড্ডি, শ্রী চরণি, যস্তিকা ভাটিয়া, হার্লিন দেওয়ল, কাশভি গৌতম, জি কমলিনী, বৈষ্ণবী শর্মা এবং ভেজাল হাসাবনিসকে।
-
-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







