টি-টোয়েন্টি আন্তর্জাতিকের পর টেস্ট থেকেও অবসর নিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা(Virat Kohli-Rohit Sharma)। বর্তমানে ভারতের হয়ে শুধু একদিনের ক্রিকেট খেলছেন। ফলে নতুন বছরে তাদের বেতন কমতে চলেছে।
Sponsored

প্রতিবছরই ভারতের ক্রিকেট বোর্ডের(BCCI) পক্ষ থেকে বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করা হয়। যেখানে ক্যাটাগরি অনুযায়ী ক্রিকেটারদের বেতন নির্ধারিত হয়। এতদিন পর্যন্ত বিরাট -রোহিত(Virat Kohli-Rohit Sharma) ছিলেন এ প্লাস ক্যাটাগরিতে।
Sponsored

কিন্তু সংবাদ সংস্থা ANI র তথ্য অনুসারে , বিরাট রোহিত এ প্লাস ক্যাটাগরির স্থান খোয়াতে চলেছেন। অজিত আগরকরের নেতৃত্ব এর মধ্যে ‘এ+’-এর ক্রিকেটাররা বার্ষিক ৭ কোটি, ‘এ’ গ্রেডে থাকা ক্রিকেটাররা বছরে ৫ কোটি, ‘বি’ গ্রেডের ক্রিকেটাররা বার্ষিক ৩ কোটি এবং ‘সি’ গ্রেডের ক্রিকেটাররা বছরে ১ কোটি টাকা বেতন পান।
Sponsored

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি এখন চারটি ভাগে বিভক্ত। এ+ চুক্তিতে এখন রয়েছেন রোহিত, কোহলি, জশপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। এরপর আছে এ, বি ও সি বিভাগ। এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী এ+ বিভাগটি তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন আগরকরের নির্বাচক কমিটি।
Sponsored

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিটি বিশ্বাস করে যে নতুন ক্রিকেট ক্যালেন্ডার এবং খেলোয়াড়দের শরীরের কথা বিবেচনা করে চুক্তি ব্যবস্থাকে আরও বাস্তবসম্মত করা উচিত।
Sponsored

বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলে এই নিয়ে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সকলের নজর এখন বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের দিকে, যেখানে সিদ্ধান্ত নেওয়া হবে যে ভারতীয় ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি ব্যবস্থায় এই বড় পরিবর্তন বাস্তবায়িত হবে কিনা।
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







