টি২০ আন্তজার্তিক এবং টেস্ট থেকে অবসর নিলেও বিরাট কোহলি ( Virat Kohli )চুটিয়ে খেলছেন একদিনের ক্রিকেট।পাঁচ বছর আবার ওডিআই(ODI) ক্রিকেটের শীর্ষস্থান ফিরে পেলেন কিং কোহলি। রোহিত শর্মাকে(Rohit Sharma) টপকে আইসিসির ক্রমতালিকায়(ICC ODI Ranking) এক নম্বর জায়গায় বিরাট। ২০২১ সালে একদিনের শীর্ষস্থান হারিয়েছিলেন বিরাট। এরপর থেকে আর এক নম্বর জায়গা ফিরে পাননি।
Sponsored

বুধবার আইসিসির যে ক্রমতালিকা প্রকাশিত হয়েছে তাতে শীর্ষে রয়েছেন কোহলি ( Virat Kohli)। বিগত বছর কোহলি ছিলেন দুই নম্বরে।। বর্তমানে বিরাটের পয়েন্ট সংখ্যা ৭৮৫।দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওয়ানডেতে বিরাট করেছিলেন ৩০২ রান। গড় ১০০-র উপরে। তাছাড়াও ২০২৫ সালের ১৩ ইনিংসে মোট ৬৫১ রান করেছেন। গড় ৬৫.১০। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৯১ বলে ৯৩ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন।
Sponsored

রোহিত এক থেকে একেবারে তিন নম্বরে নেমেছেন। হিটম্যানের পয়েন্ট ৭৭৫। দুই নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। তাঁর পয়েন্ট ৭৮৪।
Sponsored

আইসিসির ক্রম তালিকায় প্রথম দশে বিরাট রোহিত ছাড়াও রয়েছেন আরও দুই ভারতীয়। ৭২৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন শুভমান গিল। শ্রেয়স আইয়ার ৬৮২ পয়েন্ট নিয়ে দশ নম্বরে । ৬৫৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে কেএল রাহুল।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







