আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তনের আগেই বড় ধাক্কা ভিনেশ ফোগাটের (Vinesh Phogat)। ভারতীয় কুস্তি ফেডারেশনের চক্রান্তে আসন্ন এশিয়ান গেমসে অংশ নেওয়ার শেষ আশাটুকুও চুরমার হয়ে গেল ভিনেশের(Vinesh Phogat )। নিয়ম বদল করায় ভিনেশ ট্রায়ালেই অংশ নিতে পারবেন না।
Sponsored

ভারতীয় কুস্তি সংস্থার নিয়ম অনুসারে এশিয়ান গেমসের ট্রায়ালে সুযোগ পেতে জাতীয় ওপেন র্যাঙ্কিং প্রতিযোগিতায় নামতে হবে। তবে যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।। ২০২৫ সালের কুস্তির জাতীয় প্রতিযোগিতা, ২০২৬ সালে ফেডারেশন কাপ ও অনূর্ধ্ব-২০ জাতীয় প্রতিযোগিতায় যাঁরা পদক জিতেছেন, তাঁরাই এই ট্রায়ালে নামতে পারবেন। ফলে ভিনেশের ট্রায়ালে অংশ নেওয়ার সম্ভাবনা নেই।
Sponsored

২০২৪ অলিম্পিকে স্বপ্নভঙ্গের পর কুস্তি থেকে অবসর নেন ভিনেশ। কিন্তু মা হওয়ার মাত্র পাঁচ মাস পরেই অবসর ভেঙে ফের খেলার কথা জানান। ভিনেশ পরিকল্পনা করেছিলেন, আগামী মাসে ন্যাশনাল ওপেন র্যাঙ্কিং টুর্নামেন্টে অংশ নেবেন। সেখানে পদক জিততে পারলেই এশিয়ান গেমসের ট্রায়ালে নামার পথ খুলে যাবে ভিনেশের জন্য। কিন্তু বিধি বাম। ফেডারেশন তার প্রতি বিরাগভাজন।
Sponsored

এর মধ্যেই ঝুলছে নির্বাসনের খাঁড়া। গত বছরের ১৮ ডিসেম্বর বেঙ্গালুরুতে ভিনেশের উপস্থিত থাকার কথা ছিল তাঁর ডোপ পরীক্ষার জন্য। কিন্তু নির্ধারিত সময়ের এক ঘণ্টার মধ্যে ডোপিং কন্ট্রোল অফিসার তাঁকে খুঁজে পাননি। নিয়ম অনুসারে ক্রীড়াবিদকে ৬০ মিনিটের মধ্যে যখন-তখন পরীক্ষার জন্য ডাকা হতে পারে। সেখানে উপস্থিত না থাকলে ঘরে নেওয়া যে সেই ক্রীড়াবিদ অবস্থান জানাতে পারেননি। ভিনেশের ক্ষেত্রে একই নিয়ম ধরা হয়েছে। ফলে International Testing Agency (ITA) তাঁকে নির্বাসিতও করতে পারে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







