বৃহস্পতিবার গাঁটছড়া বেঁধেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবেরকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna)। রাজস্থানের (Rajasthan) উদয়পুর (Udaipur)-এ বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর নবদম্পতি রওনা দেন হায়দরাবাদের (Hyderabad) উদ্দেশ্যে। বিমানবন্দরে তাঁদের একসঙ্গে দেখা যায়। দু’জনকেই বেশ হাসিখুশি ও উচ্ছ্বসিত দেখাচ্ছিল।
উদয়পুরে গাঁটছড়া বেঁধে হায়দরাবাদে উড়ে গেলেন রশ্মিকা-বিজয়
Sponsored

বিয়ের পর রশ্মিকাকে দেখা যায় লাল রঙের চুড়িদার এবং সিঁথি ভর্তি সিঁদুরে। অন্যদিকে বিজয় পড়েছিলেন সাদা রঙের ছোট কুর্তার সেট। পাপারাজ্জিদের সামনে তাঁরা একসঙ্গে পোজ দেন এবং অনুরাগীদের উদ্দেশ্যে ফ্লাইং কিস দিয়ে ভালোবাসা জানান। আরও পড়ুন: এক বৃন্তে দুটি কুসুম: ভিডিও পোস্ট করে রমজান মাসে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর
Sponsored

বৃহস্পতিবার দু’টি ভিন্ন রীতিতে বিয়ে করেছেন তাঁরা। সকালবেলায় তেলেগু প্রথা অনুযায়ী এবং সন্ধ্যায় কোডাভা রীতিতে বিয়ে করেছেন তাঁরা। বিয়ের পরই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছবি শেয়ার করেছেন রশ্মিকা। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন জীবনের সব সুখ-দুঃখ, পরিশ্রম ও সাফল্য বিজয়ের সঙ্গে ভাগ করে নেওয়াই তাঁর কাছে সবচেয়ে বড় আনন্দ। অন্যদিকে বিজয়ও তাঁদের ছবি শেয়ার করে লেখেন, তিনি তাঁর সবচেয়ে কাছের বন্ধুকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন।
Sponsored

তারকাজুটির বিয়ের খবরে শুভেচ্ছায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। অনুরাগী থেকে শুরু করে সহকর্মী—সবাই নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







