রবিবার প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে কলকাতা সংযোগকারী অন্যতম ব্যস্ত বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। দীর্ঘদিন ধরেই সেতু মেরামতের কাজের জন্য ছুটির দিনগুলিতে বন্ধ রাখা হয়। কলকাতার লালবাজার সূত্রের খবর, এবার সেতুর 'স্টে অ্যান্ড হোল্ডিং ডাউন' কেবল এবং বিয়ার পরিবর্তনের কাজ করছে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (HRBC) কর্তৃপক্ষ। কাজে বিঘ্ন না ঘটাতে এবং যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আগামী ১৭ মে ভোর ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এই ব্রিজে সব ধরনের যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ব্রিজের সঙ্গে যুক্ত সব র্যাম্প ও বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও পড়ুন: প্রতি সপ্তাহে রাজ্যে ‘জনতার দরবার’, নতুন কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর
রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! ভোগান্তি এড়াতে জেনে নিন বিকল্প রাস্তা
Sponsored

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিকল্প রাস্তা হিসেবে কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে বেশ কিছু রাস্তার সন্ধানও দেওয়া হয়েছে। যেমন:
জিরুট আইল্যান্ড হয়ে এজেসি বোস রোড দিয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং-এর দিক দিয়ে বের করা হবে।
জে এন্ড এন আইল্যান্ড থেকে যে সব গাড়িগুলো আসবে, তাদের ১১ ফারলং গেট থেকে হেস্টিংস ক্রসিং-এর দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
সিজিআর রোড হয়ে যে সমস্ত গাড়ি খিদিরপুর দিক থেকে ব্রিজের দিকে আসবে, সেগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে দেওয়া হবে। ট্রাফিক কন্ট্রোলের (Kolkata Traffic) ডিপার্টমেন্টের তরফ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি থাকবে বলে জানানো হয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







