জরুরি মেরামতি ও পুনর্বাসন কাজের জন্য আগামী রবিবার বিদ্যাসাগর সেতুতে (Hoogly Bridge) ১২ ঘণ্টা সম্পূর্ণ বন্ধ থাকবে যান চলাচল। কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২য় হুগলি সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটির তত্ত্বাবধানে সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং প্রতিস্থাপনের কাজ করা হবে। নিরাপত্তাজনিত কারণেই এই সময় সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১২ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, রবিবার যান চলাচলে কড়া নিয়ন্ত্রণ
Sponsored

ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, ওই সময় যানবাহনকে বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী শহরের একাধিক প্রধান সড়ক ব্যবহার করতে বলা হয়েছে চালকদের। সাধারণ মানুষকে আগাম পরিকল্পনা করে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। আরও পড়ুন: বিয়েবাড়িতে আপনেতাকে গুলি, পুলিশের এনকাউন্টারে খতম অভিযুক্ত!
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







