রাজ্যে চালু হলো কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প VB-G RAM G (Viksit Bharat – Rozgar And Aajeevika Mission Grameen)। এই প্রকল্পের আওতায় এবার গ্রামীণ এলাকায় বছরে ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজের গ্যারান্টি দেওয়া হবে। মঙ্গলবার হাওড়ার উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের জোয়ারগোড়ি গ্রামে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। উদ্বোধনের পর নিজেই কোদাল হাতে ন্যাচা খাল সংস্কারের কাজে নেমে পড়েন এই বিজেপি নেতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর ও আমতার বিধায়ক, হাওড়ার জেলাশাসকসহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
এবার ১২৫ দিনের কাজের সুযোগ গ্রামাঞ্চলে! সূচনা দিলীপের, কোদাল হাতে খাল সংস্কার মন্ত্রীর
Sponsored

উদ্বোধনী মঞ্চ থেকে পঞ্চায়েত মন্ত্রী জানান, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই নতুন প্রকল্পসহ কেন্দ্রীয় আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজে অনুমোদন দেওয়া হয়েছে। বিগত সরকারের সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, "মনরেগায় (MGNREGA) বহু ভুয়ো জব কার্ড তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। তাই এবার ই-কেওয়াইসি (e-KYC) সহ সমস্ত রকম প্রশাসনিক ও প্রযুক্তিগত যাচাইকরণ সেরেই দ্রুত কাজ শুরু করা হচ্ছে।"
Sponsored

এই প্রকল্পের আওতায় আছে,
বছরে ১২৫ দিনের কাজের নিশ্চিত সুযোগ
গ্রামীণ দরিদ্র মানুষের আয় বৃদ্ধি
রাস্তা, পুকুর, নিকাশি ও গ্রামীণ সম্পদ তৈরি
কৃষিকাজের মরসুমে শ্রমিক সংকট কমানো
দক্ষ ও অদক্ষ দুই ধরনের শ্রমিকের কর্মসংস্থান
সরকারের লক্ষ্য, ২০৪৭ সালের মধ্যে 'বিকশিত ভারত' গড়ে তোলার অংশ হিসেবেই এই প্রকল্পকে সামনে আনা।
Sponsored

মন্ত্রী দাবি করেন, এই প্রকল্পের জন্য কেন্দ্র সরকার ইতিমধ্যেই ৭০০ কোটি টাকা পাঠিয়েছে। এর পাশাপাশি গ্রামীণ রাস্তা, শৌচাগার নির্মাণ ও সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের জন্য আরও ১৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কড়া নিয়মের কথা জানিয়েছেন দিলীপ। তিনি স্পষ্ট করে দেন, যাঁদের নাম ভোটার তালিকায় রয়েছে, একমাত্র তাঁরাই এই কাজের সুযোগ পাবেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







