আইপিএল (IPL) প্লে অফের লড়াইয়ে এখনও টিকে আছে কেকেআর(KKR)। আগামী বুধবার আরসিবির (RCB) বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কেকেআর(KKR) শিবিরে। চোটের জন্য আইপিএলের বাকি ম্যাচগুলোয় অনিশ্চিত নির্ভরযোগ্য স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)।
Sponsored

আরসিবির বিরুদ্ধে খেলার জন্য রায়পুরে পৌঁছে গিয়েছে নাইটরা। দল রায়পুরে হোটেলে যাওয়ার পর দেখা যায় বরুণের হাতে ক্র্যাচ। যদিও তাঁর চোট নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কেকেআর টিম ম্যানেজমেন্ট। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ট্র্যাভিস হেডের বল আটকাতে গিয়ে চোট পেয়েছিলেন। এর পর চোট সারিয়ে খেলতে নামেন। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচের ফের চোট পেয়ে টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়ালেন বরুণ।
Sponsored

বিশেষজ্ঞরা মনে করছেন বরুণের চোট গুরুতর। তাঁর বাঁ পায়ে ছিল বিশেষ জুতো। মনে করা হচ্ছে গত ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান তিনি। স্পিন অ্যাটাকে ভর করেই আইপিএলে জয়ে ফিরেছে কেকেআর। বরুণ খেলতে না পারলে নতুন করে টিম কম্বিনেশন সাজাতে হবে।
Sponsored

দুঃসংবাদ আরও আছে। পুরো আইপিএলে খেলতে পারবেন না ক্যামেরন গ্রিন। গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়া শিবিরে যোগ দিতে হবে গ্রিনকে। ৩০ মে থেকে শুরু হচ্ছে অজিদের পাকিস্তান সিরিজ। এই সিরিজের দলে যাঁরা রয়েছেন তাঁদের ২৩ মে পাকিস্তানে যেতে হবে। এরফলে গ্রিনের শেষ দু’টি ম্যাচ খেলা নিয়ে সংশয় রয়েছে। ২০ মে মুম্বই ইন্ডিয়ান্স ও ২৪ মে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কেকেআরের।
Sponsored

একে বরুণের চোট, তার উপর গ্রিন খেলতে না পারলে সমস্যা দ্বিগুণ হবে কেকেআরের।
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







