SIR-এর নামে বৈধ ভোটারদের নাম কাটা হয়েছে। এর প্রতিবাদে ধর্নায় তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার ধর্মাতলায় মেট্রো চ্যানেলে ধর্না শুরুর দিনেই তৃণমূল সুপ্রিমো জানিয়েছিলেন, ভবানীপুরে বাদ যাওয়া ‘বৈধ’ ভোটারদের মঞ্চে হাজির করবেন। শনিবারই ধর্মতলার ধর্না মঞ্চে ‘ভবানীপুরের ভূত’ হাজির করলেন তৃণমূল সভানেত্রী। এক তিরে বিজেপি ও কমিশনকে বিদ্ধ করেছেন তিনি।
Sponsored

শুক্রবার থেকে ধর্মতলায় এসআইআরের জেরে বাংলায় চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ ও বিচারাধীন থাকা ভোটারদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে প্রায় ৪৭ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। শুক্রবারই জানান, ভবানীপুরে বাদ যাওয়া ‘বৈধ’ ভোটারদের সামনে আনবেন। মঞ্চ থেকে বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র নিশানা করেন তৃণমূল সভানেত্রী। বলেন, “বিজেপি ও কমিশন (Election Commission) সাধারণের ভোটাধিকার কাড়ছে। সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করছে।” মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, ”নটি-ন্যাস্টি বিজেপি পক্ষপাতদুষ্ট কমিশনকে ব্যবহার করে এই কাজ করছে।”
Sponsored

Sponsored

ভোটার লিস্টে নাম না থাকা নিয়ে মমতা বলেন, "ভ্যানিশ কুমার ভ্যানিশ করে দিয়েছে, কাগজ দেখান, ভোট লুঠ করছে, গণতান্ত্রিক অধিকার লুঠ করছে, সুপ্রিম কোর্টকে অমান্য করে বিজেপির এজেন্সি গণতন্ত্র লুঠ করছে, কেন? জবাব দিন! ভারতের জনগণকে জবাব দিন। ডার্টি বিজেপি, ন্যাস্টি বিজেপি! সেলফিশ জায়ান্ট প্লেয়িং সেলফিশ গেমস! এরা আমার ভোটার, ভোট কেটে ঘেঁচু করবে। একজন হোদল কুতকুত আছে, ভোটের দুমাস আগে ধনকড়ের মতো অবস্থা করল বোসের।"
Sponsored

এসআইআর আতঙ্কে মৃত্যু নিয়ে মমতা বলেন, "এত মানুষের মৃত্যু, হৃদয়ে মায়া জাগে না? সংখ্যালঘু, কৃষক, মতুয়া, রাজবংশী ভোটার কেটেছে। বাংলাই লড়বে! এদের নাম ঢোকান। বাংলা কেন টার্গেট! আমার অনুরোধ, মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা করুন! গণতন্ত্রকে রক্ষা করুন। বিহারে আধার গ্রহণ হয়েছে, বাংলায় নয় কেন? বিহারে লজিক্যাল ডিসক্রেপেন্সি ছিল না, বাংলায় কেন? বৈধ কাগজ থাকা সত্ত্বেও সব জেনুইন ভোটারকে বাদ দিচ্ছে! জনগণ না থাকলে আপনারাও থাকবেন না!"
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







