আইপিএল(IPL) শুরুর আগেই ভারতীয় দলে খেলার ছাড়পত্র পেয়ে গেলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শুক্রবার ১৫ বছর পূর্ণ করলেন বৈভব। ফলে সিনিয়র দলে খেলার ক্ষেত্রে আর বাধা নিষেধ থাকল না বিহারের তরুণ ক্রিকেটারের।
Sponsored

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ২০২০ সালের নিয়ম অনুযায়ী, ১৫ বছর বয়স না হলে সিনিয়র দলের খেলার সুযোগ পাওয়া যাবে না। সে কারণে এত দিন পর্যন্ত বৈভব ভারতীয় নির্বাচকদের ভাবনায় ছিলেন না। তবে এবার অজিত আগরকররা চাইলেই যে কোনও ফর্ম্যাটে বৈভবকে মনোনীত করতে পারেন।
Sponsored

ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে খেলার নজির রয়েছে সচিন তেন্ডুলকরের। ১৬ বছর ২০৫ দিন বয়সে টেস্ট অভিষেক হয় সচিনের। ভারতীয় দলে খেলার ছাড়পত্র পেয়ে যাওয়ায় সচিনের রেকর্ড ভাঙার সুযোগ পেতে পারে বৈভব।অনূর্ধ্ব–১৯ দলে ইতিমধ্যেই খেলে ফেলেছে বৈভব। বিশ্বকাপে চ্যাম্পিয়নও হয়েছে। ভারত ‘এ’ দলের হয়েও খেলেছে। এবার সিনিয়র দলে খেলারও যোগ্যতা অর্জন করে ফেললেন বৈভব(Vaibhav Suryavanshi)।
Sponsored

এবারের আইপিএলে বাড়তি নজর থাকবে বৈভবের দিকে। ভালো খেললে দ্রুতই গিল-সূর্যদের সংসারে জায়গা করে নিতে পারেন কিশোর বৈভব।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







